শিরোনাম
◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে ◈ নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন ◈ একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে ◈ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড ◈ সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ◈ কোচ আন‌চেল‌ত্তি নেইমারের বিকল্প ব্রাজিলে দেখেন না  ◈ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? দলীয় প্রতীক, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও স্থানীয় নির্বাচন নিয়ে যা জানা গেল ◈ হ‌কি‌তে বহুদেশীয় মঞ্চে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপনে নগ্ন হয়ে অভিনয় করায় তীব্র সমালোচনায় নারী ক্রীড়াবিদ সিডনি সুইনি (ভিডিও)

একটি বাজির বিজ্ঞাপনে নগ্ন হয়ে অভিনয় করায় নারী ক্রীড়াকে যৌনতার পণ্যে পরিণত করার অভিযোগ উঠেছে অভিনেত্রী সিডনি সুইনির বিরুদ্ধে। তার অভিনীত ওই বিজ্ঞাপন প্রকাশের পর নারী ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

২৯ বছর বয়সী সিডনি সুইনি বাজি প্রতিষ্ঠানের প্রচারমূলক একটি ভিডিওতে অংশ নেন। সেখানে বিভিন্ন ধরনের ক্রীড়া সরঞ্জাম ব্যবহার করে শরীরের গুরুত্বপূর্ণ অংশ ঢেকে রাখতে দেখা যায় তাকে। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই নারী ক্রীড়াজগতের বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। বিশেষ করে নারী অলিম্পিক ক্রীড়াবিদেরা প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন।

advertisement

ব্রিটিশ দৌড়বিদ অ্যামি হান্ট বিশ্ব অ্যাথলেটিকসের একটি প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে চতুর্থ হওয়ার পর দেওয়া সাক্ষাৎকারে বিজ্ঞাপনটির সমালোচনা করেন। তিনি বলেন, 'নারী ক্রীড়া এমনই দেখতে—এখানে আছে গতি, পেশি, কঠোর পরিশ্রম, ঘাম, রক্ত আর চোখের জল। এটাই সুন্দর।'

নারী ক্রীড়াবিদ হওয়ার বাস্তবতার সঙ্গে ওই বিজ্ঞাপনের উপস্থাপনার পার্থক্য তুলে ধরে হান্ট আরও বলেন, 'নারী ক্রীড়া সব সময় সুন্দর, চাকচিক্যময় বা আকর্ষণীয় নয়। অনেক কঠিন মুহূর্তও থাকে। এমনকি এই প্রতিযোগিতায় আসার আগের দিনই আমার মাসিক শুরু হয়েছে। এটাও এমন কিছু, যা সব সময় পরিকল্পনা করে নেওয়া সম্ভব নয়।'

advertisement

চারবারের অলিম্পিক সোনাজয়ী অস্ট্রেলিয়ার সাঁতারু আরিয়ার্ন টিটমাসও বিজ্ঞাপনটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'এটি শুধু নিজের দক্ষতা নিখুঁত করতে জীবন উৎসর্গ করা প্রতিটি নারীর প্রতি অপমান নয়, বরং যারা খেলাধুলাকে দলগত কাজ, বন্ধুত্ব, নিষ্ঠা, উৎকর্ষ ও ঐক্যের জন্য ভালোবাসেন, তাদের প্রতিও অপমান।'

তিনি প্রশ্ন তোলেন, 'নারীর শরীরকে পণ্য বানিয়ে অর্থ উপার্জন এবং নারী ক্রীড়াকে যৌনতার সঙ্গে যুক্ত করা এখনো কীভাবে সম্ভব?'

advertisement

মার্কিন জিমন্যাস্ট গ্রেসি ক্রেমারও সুইনির বিজ্ঞাপনের বিরুদ্ধে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ক্রীড়াবিদদের বাস্তব চেহারা তুলে ধরে তিনি একটি বার্তা প্রকাশ করেন। সেটি দ্রুত ব্যাপক সাড়া ফেলে এবং একাধিক নারী ক্রীড়াবিদ তার সমর্থনে কথা বলেন।

অস্ট্রেলিয়ার অলিম্পিক ডুবুরি ক্যাসিডি কুকসহ আরও অনেক ক্রীড়াবিদ ওই প্রচারণার সমালোচনা করেন। অস্ট্রেলিয়ার আরেক অলিম্পিক ক্রীড়াবিদ মাতিল্ডা কার্নস নারী ওয়াটার পোলো দলের অনুশীলন ও প্রতিযোগিতার ভিডিও প্রকাশ করে বলেন, 'নারী ক্রীড়ার বাস্তব চিত্র এটাই।'

অস্ট্রেলিয়ার বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা স্কাই নিকলসন বলেন, বিজ্ঞাপনটি নারী ক্রীড়াকে উপহাসে পরিণত করেছে। তার ভাষায়, 'খেলাধুলা করার কারণে আকর্ষণীয় দেখানো আর খেলাধুলা বিক্রি করতে যৌনতাকে ব্যবহার করা—দুটোর মধ্যে বড় পার্থক্য আছে।'

তিনি আরও বলেন, 'ভালো দেখাতে চাওয়া কিংবা নিজের নারীত্বকে গ্রহণ করার মধ্যে কোনো ভুল নেই। একই সঙ্গে শক্তিশালী ও দুর্দান্ত ক্রীড়াবিদ হওয়াতেও কোনো বিরোধ নেই।'

ব্রিটিশ দৌড়বিদ হান্না উইলিয়ামসও বিজ্ঞাপনটির সমালোচনা করে নারী দৌড়বিদদের একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'নারী ক্রীড়া এমনই দেখতে। পুরুষ-প্রধান একটি ক্ষেত্রে সম্মান পাওয়ার জন্য নারীরা যখন নিয়মিত লড়াই করছেন, তখন এমন বিজ্ঞাপন অত্যন্ত লজ্জাজনক।'

অলিম্পিক ভারোত্তোলন কোচ ড্যানিয়েল বাগাকে বলেন, 'নারী ক্রীড়ায় এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও নারীর যৌনতার ব্যবহার দীর্ঘদিনের সমস্যা। এই বিষয়টি নারীর চেহারা ও শারীরিক গঠনের ওপর অতিরিক্ত গুরুত্ব দেয় এবং তাদের অর্জন, কঠোর পরিশ্রম ও ক্রীড়া দক্ষতাকে আড়াল করে।'

তবে সবাই যে সুইনির সমালোচনা করেছেন, তা নয়। কেউ কেউ তার পক্ষেও কথা বলেছেন। এক মন্তব্যে বলা হয়, 'অন্য একজন নারীর প্রতি হিংসা থেকেই তাকে ঘৃণা করা সহজ।' আরেকজন লিখেছেন, 'এর মাধ্যমে অন্তত নারী ক্রীড়া নিয়ে মানুষের মনোযোগ তৈরি হয়েছে। অন্য একজন নারীকে ঘৃণা না করে নারীদের একে অন্যকে সমর্থন করা উচিত।'

বিজ্ঞাপনটি নিয়ে বিতর্কের মধ্যেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কি জানান, প্রচারণাটিতে নগ্ন হয়ে অংশ নেওয়ার আগ্রহ সুইনির নিজেরই ছিল। তিনি বলেন, অন্যান্য বাজির প্রতিষ্ঠানের তুলনায় তাদের প্রতিষ্ঠান কেবল খেলাধুলা নিয়ে ভবিষ্যদ্বাণীর সুযোগ দেয়—এ বিষয়টি সুইনির পছন্দ হয়েছিল।

ফোর্টিনস্কির ভাষ্য অনুযায়ী, সুইনি অন্য কিছু প্রতিষ্ঠানে পোশাকের রং নিয়েও বাজি ধরার মতো বিষয় থাকায় অস্বস্তি প্রকাশ করেছিলেন। তার মতে, সুইনি দর্শকদের আকৃষ্ট করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে বেশ দক্ষ, আর এই প্রচারণার মাধ্যমে বিষয়টি ব্যাপক জনআলোচনায় এসেছে।

তবে সমালোচনার জবাবে সুইনিও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নগ্ন অবস্থায় বিভিন্ন সাময়িকীর প্রচ্ছদ বা ছবিতে পোজ দেওয়া নারী ক্রীড়াবিদদের ছবি প্রকাশ করেন। তাদের মধ্যে ছিলেন সেরেনা উইলিয়ামস, রোন্ডা রাউজি, সু বার্ড, মেগান র‍্যাপিনো ও ক্যারোলিন ভজনিয়াকি। পাশাপাশি কয়েকজন পুরুষ ক্রীড়াবিদও অতীতে নগ্ন হয়ে ছবি তুলেছেন বলে উল্লেখ করেন তিনি।

এটি অবশ্য বিজ্ঞাপন নিয়ে সুইনির প্রথম বিতর্ক নয়। গত বছর একটি পোশাক প্রতিষ্ঠানের জিনসের বিজ্ঞাপনেও অভিনয় করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ওই বিজ্ঞাপনে জিনস ও বংশগত বৈশিষ্ট্য নিয়ে শব্দের খেলাকে কেন্দ্র করে অনেকে বর্ণবাদ ও বংশগত শ্রেষ্ঠত্বের ধারণা প্রচারের অভিযোগ তুলেছিলেন।

পরবর্তীতে ওই পোশাক প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নিয়ে জানায়, প্রচারণাটির মূল বিষয় ছিল জিনস, সুইনির জিনস ও তার গল্প। সুইনিও এক সাক্ষাৎকারে জানান, বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক এত বড় আকার ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় পর্যন্ত আলোচনায় আসবে, তা তিনি কল্পনাও করেননি।

  • সর্বশেষ