শিরোনাম
◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

“মানুষ অনেক কথা বলছেন, কিন্তু আমরা হ্যাপিলি ম্যারিড” : প্রিসিলা ডি কস্তা

মনিরুল ইসলাম : ঢাকাই শোবিজ অঙ্গনে আবারও আলোচনায় বিয়ে প্রসঙ্গ। জনপ্রিয় অভিনেতা মামুনুর রশীদ এবং অভিনেত্রী প্রিসিলা ডি কস্তা-কে ঘিরে সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এসব আলোচনার মাঝেই নিজেদের সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এই জুটি।

তাদের ভাষ্য, “আমাদের বিয়ে নিয়ে মানুষ অনেক কথা বলছেন, নানা মন্তব্য করছেন। কিন্তু বাস্তবতা হলো—আমরা হ্যাপিলি ম্যারিড।”

এই সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় বক্তব্যে তারা গুঞ্জনের জবাব দিয়েছেন বলে মনে করছেন শোবিজ সংশ্লিষ্টরা। অনেকে মনে করছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল ও জল্পনাই এমন আলোচনা তৈরি করছে।

শোবিজ অঙ্গনে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে তারকারা যখন সরাসরি নিজেদের অবস্থান জানান, তখন অনেকটাই স্পষ্ট হয় বাস্তব চিত্র। মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তার এই বক্তব্যও সেই ধারাবাহিকতারই অংশ।

এদিকে, ভক্ত-অনুরাগীদের একাংশ তাদের এই খোলামেলা অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন এবং ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানানোর আহ্বানও জানাচ্ছেন।

  • সর্বশেষ