শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে নোরা ফাতেহির বিরুদ্ধে তিন কোটি রুপির মানহানির মামলা

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে তিন কোটি রুপির মানহানির মামলা করেছে একটি উড়োজাহাজ সংস্থা ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

‘ডিউনস এভিয়েশন’ নামে ওই সংস্থাটির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা’ ও ‘লেগোর’ উড়োজাহাজসহ অবমাননাকর মন্তব্য করেছেন নোরা।

মামলার নথি অনুযায়ী, গত ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের একটি ফ্লাইটে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা। সেসময় উড়োজাহাজের ভেতরে করা কয়েকটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। ভিডিওটিতে বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ ও ‘লেগো এরোপ্লেন’ বলে উল্লেখ করেন নোরা।

এতে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে এ বিষয়ক শুনানি হওয়ার কথা রয়েছে।

ডিউনস এভিয়েশন কর্তৃপক্ষের ভাষ্য, এ বলিউড অভিনেত্রীর বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার মন্তব্যগুলো ব্যাপক মানুষের কাছে পৌঁছে যায়। 

এ কারণে তাদের সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তাদের ফ্লাইটের বুকিং ১৫ থেকে ২০% কমে গেছে, একইসঙ্গে টিকিট বাতিলের সংখ্যাও বেড়ে গেছে বলে অভিযোগ করে সংস্থাটি। ইনস্টাগ্রামে ৪ কোটি ৬০ লাখের বেশি অনুসারী রয়েছে নোরার।

তাদের অভিযোগ, নোরার মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’। কোনো কারিগরি জ্ঞান, তথ্য যাচাই বা বাস্তব ভিত্তি ছাড়াই এসব মন্তব্য করেছেন তিনি। ফলে প্রতিষ্ঠানটি ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি পোস্টটি সরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে। 

 

  • সর্বশেষ