মনিরুল ইসলাম : সংগীতশিল্পী-কে নিয়ে ভুয়া খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে । তিনি জানিয়েছেন, রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তানি লায়লা বলেন, সামান্য অর্থ উপার্জনের লোভে কিছু ব্যক্তি ভুয়া পোস্ট, এআই-নির্মিত ইউটিউব ভিডিও ও গুজব ছড়িয়ে দিচ্ছে, যা অত্যন্ত বিরক্তিকর ও অগ্রহণযোগ্য।
তিনি লেখেন, “আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ এখনো তাকে এভাবে অসম্মান করা হচ্ছে—এটা আমাদের জন্য চরম লজ্জা ও অপমানের বিষয়।”
তানি লায়লা স্পষ্ট করে জানান, “আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও ছবি।”
এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি। বলেন, ব্যক্তিগতভাবে তিনি এসব কনটেন্ট রিপোর্ট করা শুরু করবেন এবং একে একে সব ভুয়া প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তানি লায়লা বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই করা উচিত।
রুনা লায়লার ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট ও কনটেন্ট দেখলেই রিপোর্ট করতে, যাতে সামাজিকভাবে এসব অপপ্রচার প্রতিরোধ করা যায়।