শিরোনাম
◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি ◈ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তরেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেবিসি থেকে অবসর নিতে চান অমিতাভ বচ্চন!

২০২৫ সালে গুঞ্জন উঠেছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম আসরে উপস্থাপক হিসেবে থাকছেন না অমিতাভ বচ্চন। ভক্তদের মাথায় অনেকটা বাজের মতো পড়েছিল খবরটি। পরে আর সেরকম হয়নি। হট সিটে বিগ-বিকেই দেখা গেছে। এবার ১৮তম সিজনে এসে নিজেই জানালেন অবসর নেওয়ার কথা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিয়মিত ব্লগ লেখেন অমিতাভ বচ্চন। সেখানেই টেনেছেন অবসরের প্রসঙ্গ। তবে বিস্তারিত কিছু বলেননি। শুধু জানিয়েছেন চ্যানেলের ভাবমূর্তির কারণে ভেঙে বলছেন না। কিন্তু কী কারণে অবসর চাইছেন সে কৌতূহল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনুরাগীরা।

অমিতাভের কথায়, ‘কিছু প্রতিযোগীর জীবনে এমন কিছু মর্মান্তিক গল্প থাকে যা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। নিজের অনুভূতি সামলানো মুশকিল হয়ে পড়ে। এর ফলে সঞ্চালক হিসাবে জার্নি চালিয়ে যাওয়া কার্যত কঠিন হয়ে যাচ্ছে। এ বিষয়ে খুব বেশি কিছু বলব না। কারণ এর ফলে চ্যানেলের ভাবমূর্তি প্রভাবিত করতে পারে। তবে এই অভিজ্ঞতা সত্যিই হৃদয়বিদারক। তাই অবসর নিতে চাই। অনেক রাত হয়েছে, আরও রাত ডাকছে। সকলকে ভালোবাসা।’

অমিতাভের সঙ্গে কেবিসির যাত্রা হয় ২০০০ সালে। তৃতীয় সিজন বাদে সব মৌসুমেই দেখিয়েছেন দাপট। দর্শক এতটাই লুফে নিয়েছেন যে রিয়েলিটি শোটির যেন সমার্থক হয়ে উঠেছেন অভিনেতা। 

 

  • সর্বশেষ