শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র পরিচালক সমিতি : গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে গাজী মাহবুবের পদত্যাগ

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন 'প্রেমের তাজমহল' খ্যাত নির্মাতা গাজী মাহবুব। সমিতির সভাপতি/মহাসচিব বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি গঠনতন্ত্র লঙ্ঘন, সদস্যপদ প্রদান প্রক্রিয়ায় অনিয়ম এবং আর্থিক স্বচ্ছতার ঘাটতির মতো একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

৩১ আগস্ট ২০২৬ তারিখে স্বাক্ষরিত এ চিঠিতে গাজী মাহবুব উল্লেখ করেন, ২০২৫-২০২৬ মেয়াদে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সমিতির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজের নীতিগত অবস্থানের সঙ্গে অসামঞ্জস্য লক্ষ্য করেছেন। এতে তার বিবেকবোধের জায়গা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

পদত্যাগপত্রে তিনি কয়েকটি নির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন

সহযোগী সদস্যপদ প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা লঙ্ঘন করা হয়েছে বলে দাবি।

সদস্যপদ অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ধারাসমূহ যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

সমিতির ওয়েবসাইটের জন্য প্রস্তুত করা সহযোগী সদস্যদের তালিকা অনুমোদনের পরও প্রকাশ করা হয়নি।

বিভিন্ন অনুষ্ঠান শেষে আয়-ব্যয়ের হিসাব কার্যনির্বাহী সভায় উপস্থাপন না করায় আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ সভার কার্যবিবরণীতে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।

এছাড়া, তিনি উল্লেখ করেন যে, সদস্যপদ শূন্য হওয়ার পর নতুন সদস্য কো-অপ্ট করার ক্ষেত্রেও গঠনতান্ত্রিক বিধান মানা হয়নি। এমনকি যারা নিয়মিত চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত নন, তাদের সদস্যপদ দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

নির্বাচন-সংক্রান্ত বিষয় ও ক্ষোভ

পত্রে আরও বলা হয়, ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত মামলা-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে কার্যনির্বাহী পরিষদের কোনো সভায় স্পষ্ট আলোচনা হয়নি। একই সঙ্গে একটি লিগ্যাল নোটিশের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কেও তাকে যথাযথভাবে অবহিত করা হয়নি।

গাজী মাহবুব দাবি করেন, এসব বিষয়ে একাধিকবার আপত্তি ও পরামর্শ তুলে ধরলেও তা আমলে নেওয়া হয়নি। এক পর্যায়ে সভাপতির একটি বক্তব্য—“গঠনতন্ত্র মেনে সমিতি চলতে পারবে না, সমিতি চালাতে টাকা প্রয়োজন”—তাকে হতাশ করেছে বলে তিনি উল্লেখ করেন।

গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক সভায় সদস্যপদ প্রদান বিষয়ে তার যৌক্তিক প্রস্তাব নাকচ হলে তিনি সভা থেকে ওয়াকআউট করেন এবং একই দিন কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

চিঠির শেষে তিনি সমিতির কাছে তার পদত্যাগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

তিনি পদত্যাগপত্রের সঙ্গে গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা, তার প্রস্তাবনার কপি, সহযোগী সদস্য ফরমের কপি এবং একটি লিগ্যাল নোটিশের জবাবের কপি সংযুক্ত করে জমা দেন।

তবে এ বিষয়ে সমিতির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পদত্যাগ পত্র গৃহীত হয়েছে কি না জানা যায়নি।

  • সর্বশেষ