শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুকেশের সঙ্গে নাম জড়ানোয় ক্যারিয়ারে ধাক্কা, মুখ খুললেন নোরা

মনিরুল ইসলাম : ২০০ কোটি টাকার তোলাবাজি ও আর্থিক তছরুপের বহুল আলোচিত মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে কঠিন সময় পার করার অভিজ্ঞতা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি, এমনকি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন।

নোরা ফতেহী জানান, এই বিতর্ক তাঁর ব্যক্তিগত ও পেশাগত—দুই জীবনেই গভীর প্রভাব ফেলেছিল। তাঁর ভাষায়, “ওই সময়টা কোনও দিন ভুলব না। প্রচণ্ড ভাবে ভেঙে পড়েছিলাম।” তিনি দাবি করেন, মামলায় নাম জড়ানোর পর একাধিক বিজ্ঞাপন ও প্রচারণামূলক কাজ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়, ফলে ধারাবাহিকভাবে কাজ হারাতে থাকেন তিনি।

অভিনেত্রী বলেন, তাঁর পরিবার ও ঘনিষ্ঠরা তাঁর অবস্থান বুঝলেও সাধারণ মানুষের একটি অংশ গুজবকেই সত্যি হিসেবে গ্রহণ করেছিল। বিশেষ করে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বলে জানান নোরা। তিনি স্পষ্টভাবে বলেন, এ ধরনের সম্পর্কের কোনও ভিত্তি নেই।

সুকেশের পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা করা এবং তাঁর কাছ থেকে উপহার নেওয়ার প্রসঙ্গে নোরা বলেন, তখন পুরো ঘটনার নেপথ্যের বাস্তবতা সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

এছাড়া, মামলার তদন্ত চলাকালে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। নোরার ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে চলা এই প্রক্রিয়া ছিল অত্যন্ত ভীতিকর ও মানসিকভাবে ক্লান্তিকর। “আমি সত্যিই কোনও সাহায্য পাইনি। নিজেকে খুব একা ও অসহায় মনে হতো,” বলেন তিনি।

নোরা আরও জানান, সেই সময় তিনি নিজেকে বিভ্রান্ত ও মানুষের নিষ্ঠুরতার মুখে অসহায় মনে করেছিলেন। এই অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর ছাপ ফেলেছে।

উল্লেখ্য, বিতর্ক কাটিয়ে আবারও কাজে ফিরেছেন নোরা ফতেহী। আগামী দিনে তাঁকে ‘কাঞ্চনা ৪’ সিনেমায় দেখা যাবে বলে জানা গেছে।  তথ্য সূত্র : আনন্দবাজার ডট কম।

  • সর্বশেষ