শিরোনাম
◈ কলকাতায় চরম বিপাকে হাজার হাজার বাংলাদেশি ◈ মক্কা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে এবার বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ◈ বাবার মরদেহ বারান্দায়, কবরের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মন পাখি’তে সাঁওতাল জীবনের গল্প, ভিন্নধারার সিনেমায় সনি-বৃষ্টির চ্যালেঞ্জ

মনিরুল ইসলাম : আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট ও সংগ্রামের বাস্তবচিত্র তুলে ধরে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। প্রচলিত ধারার বাইরে গিয়ে মানবিক ও বাস্তবধর্মী গল্পে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা টিনা খান। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন সৈয়দ মাসুম।

নির্মাতারা জানিয়েছেন, ‘মন পাখি’তে সাঁওতাল জনগোষ্ঠীর সংস্কৃতি, সম্পর্ক, দৈনন্দিন জীবন এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে এগিয়ে যাবে কাহিনি। গল্পনির্ভর এই সিনেমায় বাস্তব জীবনের কাছাকাছি আবহ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যা বর্তমান সময়ের চলচ্চিত্রে তুলনামূলকভাবে কম দেখা যায়।

ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ অনেকে। পরবর্তী ধাপের শুটিংয়ে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর যুক্ত হওয়ার কথা রয়েছে।

সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেতা সনি রহমান বলেন, “আমার অভিনয় জীবনে অনেক নাটক ও চলচ্চিত্রে কাজ করেছি। তবে এ ধরনের গল্পে আগে অভিনয় করা হয়নি। সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এমন কাজ আমার জন্য নতুন ও চ্যালেঞ্জিং।” তিনি আরও বলেন, “বর্তমানে দর্শক গল্পনির্ভর সিনেমা কম পাচ্ছেন। ‘মন পাখি’ দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আমি আশাবাদী।”

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটিতে রয়েছে শক্তিশালী টিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন। অ্যাকশন পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন শওকত আলি ইমন।

নির্মাতাদের প্রত্যাশা, বাস্তবধর্মী কাহিনি ও অভিনয়ের সমন্বয়ে ‘মন পাখি’ দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এবং দেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে।

  • সর্বশেষ