শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০১:৪৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্দার আড়ালে ইমরান হাশমির ২৩ বছরের সংগ্রাম, যা বললেন স্ত্রী

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পাওয়া সিনেমা ‘আওয়ারাপন ২’। স্বামীর সাফল্যে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তাঁর স্ত্রী পারভীন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে পারভীন লিখেছেন, ‘এখানে পৌঁছাতে ইমরানের ২৩ বছর সময় লেগে গেছে। এটি ২৩ বছরের ধৈর্য, নিষ্ঠা, বিশ্বাস এবং অসংখ্য দোয়া-প্রার্থনার ফল। জীবনে এমন কিছু শুক্রবার গেছে যা খুশির বন্যা বয়ে এনে দিয়েছে। আবার এমন শুক্রবারও গেছে যা হৃদয়কে ভেঙে দুমড়ে-মুচড়ে দিয়েছে। কিন্তু সে কখনও থামেনি। কাজ করে গেছে। বিশ্বাস রেখেছিল একদিন পরিশ্রমের ফল সে পাবে।’

তিনি আরও বলেন, “আমি দেখেছি সে কীভাবে তার কাজে মনপ্রাণ ঢেলে দিয়েছে। বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পরও লোকজন আমাকে জিজ্ঞেস করছে, ‘সে কীভাবে এখনও এত শান্ত ও ধীরস্থির আছে?’ এই বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। হয়তো এ কারণে ‘বলিউড একদিকে, আর ইমরান হাশমি একদিকে’।”

স্বামীর পরিশ্রমের কথা উল্লেখ করে পারভীন লিখেছেন, ‘আমি প্রতিদিন পর্দার পেছনের সংগ্রাম দেখেছি। সে প্রতিদিন নিয়ম করে স্ক্রিপ্ট পড়ে। ডায়ালগ মুখস্থ করে। এমনকী তেলুগু ভাষায় ডায়ালগ চর্চা করেছে। ঘরের দরজা বন্ধ করে দৃশ্যের মহড়া দিয়েছে। নিয়মিত ব্যায়াম করেছে এবং নিজের যত্ন নিয়েছে। ছুটির দিনেও তার রুটিনের কোনো নড়চড় হতো না। আজ যখন মানুষের ভালোবাসা দেখি, তখন কৃতজ্ঞ বোধ করি। সে সত্যিই এটার যোগ্য। এই কথাটি এমন একজন বলছে যে হয়তো তার সবচেয়ে বড় সমালোচক ছিল।’

তিনি যোগ করেন, ‘আজ আমি ভীষণ গর্বিত। এটি অত্যন্ত সুন্দর মুহূর্ত। বন্ধুরা কখনও নিজের স্বপ্নের পথ ছেড়ে দিও না। ফোকাস রাখো, অনুশাসন মেনে চলো। বড় স্বপ্নের দিকে তাকিয়ে নিজের জার্নিটা উপভোগ করো।’

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের তথ্য অনুযায়ী, ‘আওয়ারাপন ২’ শুক্রবার বক্স অফিসে ২৩ কোটি ৪০ লাখ রুপি আয় করে ওপেনিং করে। স্বাধীনতা দিবসের ছুটির কারণে শনিবার সিনেমাটির আয় বেড়ে দাঁড়িয়েছিল ৩৪ কোটি ৯ লাখ রুপিতে। রোববার ছবিটি আরও ২৬ কোটি ৮২ লাখ রুপি আয় করে। সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনে ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়ায় ৮৪ কোটি ৩১ লাখ রুপি।

নীতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ সিনেমায় শিবম পণ্ডিত চরিত্রে ধরা দিয়েছেন ইমরান। এই ছবিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুভিন্দর ভিকি ও সলিল আচার্য। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়