শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:১৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী মাহির নতুন ইনিংস, গাড়ির ব্যবসায় নাম লেখালেন

চলতি প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে যে ক’জন কাজে মেধার ছাপ রেখে চলেছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। এদিকে মাহি এবার দিয়েছেন নতুন একটি খবর। মডেলিং ও অভিনয়ে আলো ছড়ানো মাহি নতুন যাত্রায় শামিল হয়েছেন। তিনি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন।

একদিন আগেই আনুষ্ঠানিকভাবে স্পিডটাচ অটোস-এর পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন। কাজটির সঙ্গে বেশ আগে যুক্ত হলেও আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পর সোমবার প্রথমদিনের মতো অফিস করেছেন তিনি। মাহি বলেন, এটি আমার জন্য একেবারেই নতুন একটি যাত্রা।

এই নতুন অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি সত্যিই এক্সাইটেড। আমার মেধা দিয়ে এবার এই ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে চাই। ব্র্যান্ড নিউ গাড়ি, রিকন্ডিশন গাড়ি ও ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও ভালো মান, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি আমাদের লক্ষ্য। নতুন শুরু, নতুন স্বপ্ন আর সামনে এগিয়ে যাওয়ার এক দারুণ পথচলায় সবার আশীর্বাদ চাই।

নতুন কাজে তো যুক্ত হলেন। অভিনয়ের কি হবে তাহলে? মাহি মানবজমিনকে বলেন, আমি গত কয়েক মাস ধরে কাজ কমিয়ে দিয়েছি। এ জায়গাটিতে মনোযোগ দিচ্ছি। পাশাপাশি ভালো ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। তাছাড়া একটি ভালো কাজের অপেক্ষা করছি, কথাবার্তা মোটামুটি ফাইনাল। সেটা নিয়ে এখনই বলতে চাই না। চমক হিসেবেই থাক।

 

  • সর্বশেষ