শিরোনাম
◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত ◈ ঘরে বসেই করুন ই-নামজারি, আবেদন পদ্ধতি ও খরচ জানুন ◈ আওয়ামী লীগ নেতাদের হাজতের ভিডিও ভাইরাল, ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি ◈ রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারকে সাফ জানাল বাংলাদেশ ◈ শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর শেষ পোস্ট, কী লেখা ছিল তাতে

৩৫ বছর বয়সে মারা গেছেন ভারতের অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর অনন্যার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর শেষ ইনস্টাগ্রাম পোস্ট।

অনন্যার শেষ পোস্টটি করা হয়েছিল গত ১৭ মে। একটি ফটোশুটের কয়েকটি ছবি নিয়ে তৈরি পোস্টে তাকে কালো স্ট্র্যাপলেস পোশাকে দেখা যায়। এর সঙ্গে ছিল কালো গ্লাভস ও সোনালি রঙের অলংকার। গাঢ় মেকআপে সেজেছিলেন অভিনেত্রী।

ছবিগুলো প্রকাশ করে অনন্যা ক্যাপশনে লিখেছিলেন, ‘কালো থেকে সাদা। এখন উজ্জ্বল হয়ে ওঠার পালা।’ অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেই পোস্টের মন্তব্যের ঘরে ভিড় করছেন তার ভক্তরা। অনেকে সেখানে শোক ও আবেগঘন বার্তা লিখছেন।

অনন্যার পরিবার তার মৃত্যুর পর পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, ১৫ জুলাই ভোরে অনন্যা মারা গেছে। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল। সেগুলো কাটিয়ে ওঠার জন্য একজন যোদ্ধার মতো লড়াই করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সে ছিল অত্যন্ত দৃঢ়চেতা একজন মেয়ে এবং রানি হিসেবে জীবন কাটিয়েছে। বাচ্চা, তোমার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব। সবাইকে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চাই।’

১৯৯১ সালের ২২ অক্টোবর জন্ম নেওয়া অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক সিনেমায় অভিনয় করেছেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

এরপর তেলুগু সিনেমা ‘থাগ্গেদে লে’-তে অভিনয় করেন অনন্যা। এ ছাড়া ত্রিভাষিক চলচ্চিত্র ‘মাদ্রাসি গ্যাং’-এও কাজ করেছেন তিনি। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়