শিরোনাম
◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? ◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১২:৩৩ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সময়ের কাছে সম্পর্কের পরিচয়: ‘তেজা’ সিনেমার সংলাপ ঘিরে বাস্তবতার প্রতিফলন

মনিরুল ইসলাম: মানুষের সম্পর্ক আপন আর পরের পার্থক্য প্রায়ই সময়ের সঙ্গে বদলে যায়। “সময় ভালো হলে সবাই আপন, আর সময় খারাপ হলে সবাই পর” এই সংলাপটি শুধু একটি আবেগঘন বক্তব্য নয়, বরং বাস্তব জীবনের এক কঠিন সত্য। 

চলচ্চিত্র ‘তেজা’ মূলত একজন সাধারণ মানুষের সংগ্রাম, প্রতারণা এবং প্রতিশোধের গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার নায়ক জীবনের নানা চড়াই-উতরাই পার করতে গিয়ে বুঝতে পারে, মানুষের আসল পরিচয় সংকটে প্রকাশ পায়। যাদের একসময় আপন মনে হয়েছিল, কঠিন সময়ে তারাই দূরে সরে যায়—এই উপলব্ধিই সিনেমাটির অন্যতম শক্তিশালী বার্তা।
সমাজ বাস্তবতায়ও এই সংলাপের প্রতিফলন স্পষ্ট। সুসময় ঘিরে থাকে অনেক মানুষ—বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী। কিন্তু দুঃসময়ে সেই ভিড় হঠাৎই কমে যায়। তখনই বোঝা যায়, কে প্রকৃত আপন আর কে শুধু সুবিধাভোগী সঙ্গী।

‘তেজা’ সিনেমা সেই বাস্তবতাকেই নাটকীয়ভাবে তুলে ধরে, যা দর্শকের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার সঙ্গে সহজেই মিলে যায়।

চিত্র নায়িকা পলি নতুন রুপে আবারো হাজির হয়েছেনছবির নাম তেজা। শুটিং চলছে। পূবাইলের পুবাইল আপন ভুবন হাউসে। চলছে একটি গানের শুটিং। 

উল্লেখ,  ভারতের তেজা (১৯৯০ - হিন্দি), তেজা (১৯৯২ - তেলেগু): এটি একটি ভারতীয় তেলেগু ভাষার শিশুতোষ চলচ্চিত্র।তেজাস (২০২৩ - হিন্দি): কঙ্গনা রানাউত অভিনীত ভারতীয় বিমানবাহিনীর ওপর নির্মিত একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ।এবার বাংলাদেশেও ' তেজা 'নামে সিনেমা নির্মাণ হচ্ছে। এতে অভিনয় করছেন পলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়