শিরোনাম
◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এবার জায়েদ খানের পেছনে দৌড়াচ্ছেন আমেরিকান নারী মডেলরা! (ভিডিও)

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সেখানকার বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত নানা অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাকে।

পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। এছাড়া গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এবার আরও ভিন্ন এক পরিচয়ে হাজির হচ্ছেন জায়েদ খান। তাকে দেখা যাবে গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে।
ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার। আর সেই কয়েক সেকেন্ডের টিজারেই চমক দেখিয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে জায়েদ খানকে। কখনও সেই মডেলরা ছুটছে জায়েদ খানের পেছনে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত হয়েছে ‘শিকারী’ মিউজিক ভিডিও। এতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাও অংশ নিয়েছেন।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে।

জানা গেছে, ‘শিকারী’ বেশ বড় বাজেটের একটি মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও অংশ নিয়েছেন। ভিডিওটির স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো। শিগগিরই প্রকাশ পাবে পুরো গান ও ভিডিওচিত্র। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়