শিরোনাম
◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম ◈ শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৮, তদন্তের মাধ্যমে দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে: আমির খসরু ◈ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি 

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনের পর এই সম্মান পাওয়াকে অত্যন্ত আবেগের ও বিনম্রতার মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে রানি বলেন, জীবনের কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে নিজের পুরো যাত্রাপথের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। আজকের দিনটি তার জন্য তেমনই একটি দিন।

তিনি জানান, অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া তার জন্য গভীরভাবে সম্মানের। দীর্ঘ অভিনয়জীবনে করা প্রতিটি চরিত্র, প্রতিটি গল্প ও প্রতিটি অভিজ্ঞতা তাঁকে আজকের মানুষ ও অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে।

রানি মুখার্জি আরও বলেন, এত বছর ধরে দর্শকরা তার কাজকে নিজেদের ঘর, হৃদয় ও স্মৃতির অংশ করে নিয়েছেন। দর্শকদের ভালোবাসা ছাড়া তাঁর এই দীর্ঘ যাত্রা একই রকম হতো না।

এই সম্মান কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে গ্রহণ করছেন বলে জানান তিনি। পাশাপাশি গল্পের শক্তির ওপর তার বিশ্বাস আরও গভীর হয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়