শিরোনাম
◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা ◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ১০:২৯ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টাইলিশ লুকে বিকিনি পরে সুইমিং পুলে জেবা জান্নাত, ভিডিও ভাইরাল

ছোট পর্দার অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত নানা কারণেই আলোচনায় আসেন। গত দুই আড়াই বছর আগে অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছিল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। পরে এই নিষেধাজ্ঞা কাটিয়ে নাটকে ফেরেন তিনি। কিন্তু নাটকেও নিয়মিত নন।

এরপর আলোচনায় আসেন এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জেবা জান্নাত। ওই ভিডিওতে দেখা যায়, এক যুবকের সঙ্গে বেশ অন্তরঙ্গ হয়েছেন তিনি। ঘনিষ্ঠ মুহূর্তে যুবক জেবার কপালে চুমু এঁকে দিচ্ছেন। ভিডিওর আরেকটি অংশে দেখা যায়, খুব ঘনিষ্ঠ অবস্থায় জেবাও ওই যুবককে চুমু দিচ্ছেন। 

এ বিষয়ে আর কোনো বার্তা নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার সাহসী ভিডিও দিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছেন জেবা।

যেখানে তাকে দেখা যায়, বিকিনি পরে সুইমিংপুলে নেমেছেন। সেই ভিডিওতে সাহসী লুকে কয়েকটি মুহূর্তে ধরা দেন। ভিডিওটি নিয়ে নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্যই করেছেন। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়িয়েছিলেন জেবা জান্নাত।পরে সেখান থেকে নাটকে নাম লেখান। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে নাটকের ক্যারিয়ার শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়