শিরোনাম
◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ মাস পর ফেসবুকে দেখা গেলো সোলায়মান সুখনকে

দুই বছর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন সামাজিক মাধ্যমে জনপ্রিয় মুখ মোটিভেশনাল স্পিকার, করপোরেট ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোলায়মান সুখন। তবে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আর তাকে পাওয়া যায়নি জনসম্মুখে। এমন কি সামাজিক মাধ্যমে তার কোনো উপস্থিতি ছিল না। তার সর্বশেষ পোস্ট ছিল ২০২৪ সালের ১৩ জুলাইতে। 

মঙ্গলবার (১১ আগস্ট) প্রায় ২৫ মাস পর সোলায়মান সুখন তার ফেসবুক পেজ হতে ইউটিউবের একটি লিংক পোস্ট শেয়ার করছেন যাতে লেখা ‘নিউক্লিয়ার ইজ থ্যা ফিউচার’। 

ইত্তেফাক ডিজিটাল পাঠকদের জন্য সোলায়মান সুখনের পোস্ট করা ভিডিওটিতে বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য উৎস এবং পারমাণবিক শক্তির ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। 

ভিডিওর মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:-

প্রথমবারের মতো বিশ্বজুড়ে নবায়নযোগ্য এবং পারমাণবিক শক্তি যৌথভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে কয়লাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের ৩৪% কয়লা থেকে এবং ৩৪% নবায়নযোগ্য উৎস থেকে আসে, এছাড়া ৯% আসে পারমাণবিক শক্তি থেকে।

বর্তমানে বিশ্বে প্রায় ৪৪০টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লি সচল রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৪টি, ফ্রান্সে ৫৭টি এবং চীনে প্রায় ৬৩টি চুল্লি রয়েছে। এছাড়া ৮০টি চুল্লি নির্মাণাধীন রয়েছে এবং ১০০টিরও বেশি পরিকল্পনাধীন রয়েছে।

জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ অনেক বেশি। জীবাশ্ম জ্বালানি খাতে ১.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের বিপরীতে নবায়নযোগ্য এবং পারমাণবিক শক্তি খাতে মোট বিনিয়োগ ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

ভূ-রাজনৈতিক সংকট এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্যের কারণে পারমাণবিক শক্তি নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা পাল্টাচ্ছে। অনেক দেশ এখন নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে অথবা পুরোনো কেন্দ্রগুলো পুনরায় চালুর পরিকল্পনা করছে। 

তবে  এই রিপোর্ট লেখার পর সোলায়মান সুখন তার ফেসবুক পেজ হতে ইউটিউবের লিংক সংযুক্ত করা ‘নিউক্লিয়ার ইজ থ্যা ফিউচার’ পোস্ট কিছুক্ষণ পরে ডিলিট করে দেন।

অভিযোগ রয়েছে, সোলায়মান সুখন জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের সঙ্গে ছাত্র আন্দোলন দমানোর বিষয়ে পরিকল্পনা করেছেন। এজন্য আন্দোলনের সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোর করে স্কিপ্টেড ভিডিও বানানোর হুমকি দেয়া হয়েছে। এর বিনিময়ে তাদেরকে লাখ টাকার লোভও দেখানো হয়েছে। এমন অজস্র অভিযোগ সুলাইমান সুখনের বিরুদ্ধে। তার সঙ্গে সরকারকে মদদ দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে।

উল্লেখ্য, সোলায়মান সুখন সর্বশেষ মোবাইলে আর্থিক সেবা ‘নগদ’ এর চিফ পাবলিক রিলেশন বিভাগের পরিচালক পদে ছিলেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আর তাকে পাওয়া যায়নি জনসম্মুখে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়