শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৮:১৬ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের প্রচারণায় সুইফটের গান, ফের উত্তাপ পুরোনো দ্বন্দ্ব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার একটি টিকটক ভিডিও থেকে টেলর সুইফটের ‘আগস্ট’ গান সরিয়ে নেওয়া হয়েছে। ভ্যারাইটি জানিয়েছে, ট্রাম্পের প্রচারণার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওটির শব্দ এখন আর শোনা যাচ্ছে না।

সুইফটের ২০২০ সালের অ্যালবাম ‘ফোকলোর’ এর গান ‘আগস্ট’।

সম্প্রতি ট্রাম্পের প্রচারণার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। এতে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে একটি বারান্দায় দাঁড়িয়ে আতশবাজি দেখতে দেখা যায়। ভিডিওটির ওপর লেখা ছিল, ‘মুড, কারণ এখন আগস্ট এবং ডোনাল্ড ট্রাম্পই আপনার প্রেসিডেন্ট।’

ভিডিওটির ক্যাপশনে শুরুতে লেখা ছিল, ‘আমি নিশ্চিত, আমরা তার গান ব্যবহার করায় টেলর সুইফট খুবই খুশি হবেন!’

advertisement

এটাই প্রথম নয়, ট্রাম্পের প্রচারণার কোনও টিকটক ভিডিও থেকে সুইফটের গান সরিয়ে নেওয়া হলো। ২০২৫ সালের ৬ নভেম্বর পোস্ট করা ট্রাম্পের প্রচারণার আরেকটি ভিডিওতে সুইফটের ‘ফাদার ফিগার’ গান ব্যবহার করা হয়েছিল। সেই ভিডিও থেকেও অডিও সরিয়ে নেওয়া হয়েছে।

ট্রাম্পের সঙ্গে টেলর সুইফটের মতবিরোধ কারও অজানা নয়। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গায়িকা কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন করার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি টেলর সুইফটকে ঘৃণা করি!’

দীর্ঘ ক্যারিয়ারে সুইফট ট্রাম্পকে নিয়ে খুব কমই সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ২০২০ সালে তিনি ট্রাম্পের বিরুদ্ধে ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ ও বর্ণবাদের আগুন উসকে দেওয়ার’ অভিযোগ আনেন এবং মার্কিন নাগরিকদের তাকে ভোট দিয়ে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান।

এর আগে ২০২৪ সালের আগস্টে আরেকটি বিতর্কের সৃষ্টি হয়। ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি শেয়ার করেছিলেন, যাতে মিথ্যাভাবে দেখানো হয়েছিল যে সুইফট তাকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন করেছেন।

একটি ছবিতে ‘আঙ্কল স্যাম’-এর আদলে সুইফটকে দেখিয়ে লেখা হয়েছিল, ‘টেলর চান আপনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিন।’

এ সময় ফক্স বিজনেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, সুইফট তার বিরুদ্ধে মামলা করবেন কি না, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তার দাবি ছিল, ছবিগুলো ‘অন্য লোকেরা তৈরি করেছে’ এবং সেগুলো ‘সবই বানানো’।

  • সর্বশেষ