শিরোনাম
◈ ‘মরার আগে কেউ আমেরিকা ছাড়ে না’, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের প্রবাসী জীবনের গল্প শোনালেন সাবেক ব্যাংকার হাবিব ◈ গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে: ভারতের হাইকমিশনার ◈ এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে ◈ সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদ প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য ◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ◈ পরীক্ষায় ফেল করেও যেভাবে বিশ্বজয় করলেন তারা! ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ◈ চলতি বছর এসএসসি ফলে ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে সর্বোচ্চ পাস ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে?

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০১:৪০ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার

‘বড়ে দিল ওয়ালা’ ও ‘জোরু কা গুলাম’র মতো বলিউডের সিনেমা পরিচালনা করা নির্মাতা শাকিল নূরানীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোরে মালবানি থানার পুলিশ গ্রেপ্তার করেছে ৭৩ বছর বয়সী এই অভিনেতাকে। প্রবীণ এই তারকা নির্মাতার বিরুদ্ধে অভিযোগ―ধর্ষণ ও যৌন হেনস্থা করেছেন এক অভিনেত্রীকে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই মালবানি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)এম, ১২৩, ৩৫১(২) এবং ৮৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর বোরিভলি হলিডে আদালতে তোলা হয় শাকিল নূরানীকে। পরে তাকে ১২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রের খবর, ২০১৬ সালে লোখন্ডওয়ালায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্মাতা শাকিল নূরানীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ভুক্তভোগী অভিনেত্রীর। সিনেমায় কাজের প্রলোভন দেখিয়ে তাকে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে স্ক্রিপ্ট পড়ার জন্য নির্মাতার বাড়িতে যান।

অভিযোগ, শাকিল তাকে পানীয় দিয়েছিলেন। সেই পানীয় পান করতেই অচেতন হয়ে পড়েন ওই অভিনেত্রী। আর জ্ঞান ফেরার পর নিজের ফোন থেকে ভুক্তভোগীকে একটি ভিডিও দেখান শাকিল নূরানী।

অভিনেত্রীর দাবি, পরিচালক তাকে হুমকি দিয়েছিলেন। এ ব্যাপারে যেন কাউকে কিছু জানানো না হয়, জানালে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন। এই ভয় দেখিয়ে একাধিকবার অভিনেত্রীকে যৌন অত্যাচার করেছেন। আবার বলপূর্বক বারবার গর্ভনিরোধক ওষুধ সেবন করাতেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়