শিরোনাম
◈ উপজেলা পর্যায়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ এসএসসি ফল প্রকাশ আজ, দ্রুত জানবেন যেভাবে ◈ ফ্লাইট দেরি বা বাতিল হলে খাবার-হোটেল-রিফান্ড, কোন এয়ারলাইনস কী দেয় ◈ সৌদি আরবে সোফা কারখানায় আগুন: ১৭ বাংলাদেশির মৃত্যু ◈ ইলিয়াস আলী গুমের অভিযোগে বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ ১৪ মাস পর সিলেটে মিলল করোনা রোগী ◈ ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সঞ্চালক কে এই আবু ওবাইদাহ অরিন, যা জানাগেলো ◈ চার আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত ◈ বাংলাদেশি শনাক্তের নামে বেঙ্গালুরুতে শতাধিক পরিযায়ী শ্রমিক আটকের অভিযোগ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১২:২৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রিয় নায়ক কাঞ্চনকে জমজমের পানি পান করালেন নায়িকা চম্পা (ভিডিও)

মনিরুল ইসলাম : বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও চম্পা, দীর্ঘদিন পর আবারও এক ফ্রেমে। সম্প্রতি লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার গুলশানের বাসায় অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। তার খোঁজখবর নিতে সেখানে যান চম্পা। এ সময় তার সঙ্গে ছিলেন বড় বোন, বরেণ্য অভিনেত্রী সুচন্দা।

দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীকে দেখতে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন গুলশানে বাসায় যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়ে আবেগঘন মুহূর্তের জন্ম দেন চিত্রনায়িকা চম্পা।

কাঞ্চনের সঙ্গে দেখা করে তাকে জমজমের পানি পান করান চম্পা। পানি পান করানোর আগে তিনি কাঞ্চনকে বলেন, ‘কাঞ্চন ভাই, জমজমের পানি। খাওয়ার আগে নিয়ত করে খান। আল্লাহর কাছে বলেন, আমার অসুখ যেন শেষ হয়ে যায়।’

চলচ্চিত্র অঙ্গনে একসময় এই জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিশেষ করে তাদের অভিনীত ‘ভেজা চোখ’ সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলে এবং আজও স্মরণীয় হয়ে আছে। সেই পুরনো সম্পর্ক ও সহমর্মিতার প্রতিফলনই যেন দেখা গেল সাম্প্রতিক এই সাক্ষাতে।

জানা গেছে, চিকিৎসা শেষে দেশে ফেরার পর ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। ঘনিষ্ঠজনরা তাকে দেখতে যাচ্ছেন এবং তার সুস্থতা কামনা করছেন। চম্পা ও সুচন্দার এই সাক্ষাৎও ছিল সেই ধারাবাহিকতার অংশ।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, শিল্পীদের পারস্পরিক এই আন্তরিকতা ও বন্ধন নতুন প্রজন্মের জন্যও ইতিবাচক বার্তা বহন করে।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও তার চিকিৎসা চলেছে। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা জানান, কাঞ্চনের ব্রেন ক্যানসার হয়েছে।

অস্ত্রোপচারের পর শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে ওরাল থেরাপি চলে। পারিবারিক সূত্র জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় তাকে ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে। এরপর প্রথম ধাপের তিন মাসের ওরাল থেরাপি শেষ করে দ্বিতীয় ধাপেও আরও তিন মাসের ওরাল থেরাপি নেন তিনি। সব মিলিয়ে কয়েক ধাপে শতাধিক কেমোথেরাপি ও ওরাল থেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেতাকে।

দীর্ঘ চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। তাকে ঘিরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। আর চম্পার হাতে জমজমের পানি পান করার মুহূর্তটি ছুঁয়ে গেছে চলচ্চিত্রাঙ্গনের অনেকের হৃদয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়