শিরোনাম
◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস  ◈ রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে? ◈ কমার বদলে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার ◈ মন্ত্রিসভায় আসছে নতুন মুখ ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ ও বাণিজ্যিক পণ্য উৎপাদনের মহাপরিকল্পনা ◈ দাপু‌টে জ‌য়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ ‘শিল্পীরাও এই দেশের মানুষ’, কনসার্টের ঘটনা নিয়ে হাসান ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: ‘বিনাভোটে জয় পেতে চক্রান্ত’: খসরুর অভিযোগ

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগ মুহূর্তে হাইকোর্টের আদেশে ভোটগ্রহণ স্থগিত হওয়াকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন স্থগিতের পেছনে ‘ব্যক্তিস্বার্থে পরিকল্পিত চক্রান্ত’ রয়েছে বলে অভিযোগ করেছেন সভাপতি প্রার্থী খোরশেদ আলম খসরু।

শুক্রবার এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে নয়, বরং বিনাভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখল করা।

খসরুর অভিযোগ, সভাপতি প্রার্থী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছেন। তিনি দাবি করেন, উজ্জ্বল ও তার প্যানেল সাধারণ সম্পাদক পদে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুকে বিনাভোটে নির্বাচিত করতে চান।

তিনি আরও বলেন, “আপিল বোর্ড আমাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর তারা এফবিসিসিআই ট্রাইব্যুনালে গিয়ে আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিলের জন্য মামলা করেন। ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে ‘নো অর্ডার’ দেন। এরপর নির্বাচনের মাত্র দুই দিন আগে হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করা হয়।”

খসরু বলেন, “যারা ভোটারদের রায়কে ভয় পায়, তারাই এমন পথ বেছে নেয়। তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চায় না; বরং আইনি জটিলতা তৈরি করে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।” নির্বাচন স্থগিত হওয়ায় সমিতির সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলেও দাবি করেন তিনি।

খসরু বলেন, “আমি ও শামসুল আলম যেহেতু রিটের ১১ ও ১২ নম্বর পক্ষভুক্ত রয়েছি, তাই আমরা আইনিভাবে শেষ পর্যন্ত লড়ে যাব। আইনি লড়াই করে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাঠে আবার ফিরে আসব। আবার ভোটারদের কাছে যাব।”

এদিকে, নির্বাচন স্থগিত হওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত আইনি জটিলতা নিরসন করে নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এখন সবার দৃষ্টি আদালতের পরবর্তী সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের নতুন তফসিল ঘোষণার দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়