শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ১২:০৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশ: সামানজার সাঈদের নতুন যাত্রা

মনিরুল ইসলাম: বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করছেন সামানজার সাঈদ। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ খেতাব জয়ী এই তরুণী আগামীকাল হ্যানয়ের উদ্দেশে উড়াল দেবেন। আগামী ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড ২০২৬  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভিয়েতনামে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।

রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামানজার জানান, বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমি চাই মঞ্চে গিয়ে যেন নার্ভাস না হয়ে যাই। এতদিন যা শিখেছি, তা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে চাই। দেশের প্রতিনিধিত্ব করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব।”

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা সামানজার সাঈদ পড়াশোনা করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির  বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগে। স্নাতক শেষ করার পর কৌতূহল থেকেই অংশ নেন সৌন্দর্য প্রতিযোগিতায়। প্রথমবার অংশ নিয়েই অর্জন করেন বিজয়ের মুকুট—যা তাঁর কাছে ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।

তিনি জানান, এই প্রতিযোগিতা শুধু বাহ্যিক সৌন্দর্যের নয়; বরং ব্যক্তিত্ব, চিন্তাধারা ও সামাজিক দায়বদ্ধতারও পরীক্ষা। প্রতিযোগিতার পর তিনি গ্রুমিং, আন্তর্জাতিক উপস্থাপনা ও ব্যক্তিত্ব উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, যা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।

advertisement

শৈশব থেকেই নাচ ও সংস্কৃতিমুখী কর্মকাণ্ডে আগ্রহী সামানজার চার বছর কথক ও ভরতনাট্যম নৃত্য শিখেছেন। পাশাপাশি গান, খেলাধুলা—বিশেষ করে বাস্কেটবল ও টেবিল টেনিসেও রয়েছে তাঁর আগ্রহ। ভবিষ্যতে অভিনয়ে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

গত ১১ জুলাই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। তিনি বিদায়ী বিজয়ী আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।

উল্লেখ্য, ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬  আসর। এখন পুরো দেশের প্রত্যাশা—বিশ্বমঞ্চে সামানজার সাঈদের হাত ধরেই উজ্জ্বল হবে বাংলাদেশের নাম।

  • সর্বশেষ