শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০২:১৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শিল্পীর ওপর হামলা নিয়ে ইথুন বাবুর ক্ষোভ: “স্টেজে সহিংসতা মানে জাতির লজ্জা”

মনিরুল ইসলাম: স্টেজে পারফর্ম করা শিল্পীদের লক্ষ্য করে বোতল বা পাথর নিক্ষেপের মতো নিন্দনীয় ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট সংগীত পরিচালক ও জুলাই আন্দোলনের কণ্ঠযোদ্ধা ইথুন বাবু। 

আজ বৃহস্পতিবার ৬ আগস্ট  নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ ধরনের আচরণকে সরাসরি “বর্বরতা” হিসেবে আখ্যায়িত করেন।

গতকাল ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকমিয়া এভিনিউতে  বর্ষা বিপ্লবের কনসার্টে সংগীত শিল্পী হাসানকে গান পরিবেশনের সময় পানির বোতল ছুঁড়ে মারা হয়। এ সময় হাসান বিব্রতবোধ করেন। পানির বোতল ছুঁড়ে মারার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর তীব্র সমালোচনার মুখে পরে এই ঘটনাটি। নিন্দার ঝড় বইতে থাকে নেটিজনের মাঝে।

পোস্টে ইথুন বাবু প্রশ্ন তোলেন, “একজন শিল্পী স্টেজে দাঁড়িয়ে নিজের হৃদয়ের সবটুকু উজাড় করে গান শোনাচ্ছে—আর তাকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে? এটা কোন সংস্কৃতি?” তিনি বলেন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এ ধরনের একটি ঘটনা মুহূর্তেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, যা বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে।

advertisement

তিনি আরও উল্লেখ করেন, একজন শিল্পী কেবল ব্যক্তি নন—তিনি দেশের সংস্কৃতি, আত্মা ও পরিচয়ের প্রতিনিধিত্ব করেন। ফলে শিল্পীর ওপর আঘাত করা মানে দেশের ওপর আঘাত করার শামিল। “স্টেজে শিল্পীদের উপর বোতল ছোঁড়া কোনো ‘মজা’ নয়, এটি সরাসরি সহিংসতা এবং জাতির জন্য লজ্জাজনক,”—লেখেন তিনি।

ইথুন বাবু তার পোস্টে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা কি এই বর্বরতার অংশ হবো, নাকি প্রমাণ করবো—বাংলাদেশ এখনো সংস্কৃতি ভালোবাসে?” তিনি জোর দিয়ে বলেন, দেশের সম্মান রক্ষা করতে হলে শিল্পী ও সংস্কৃতিকে রক্ষা করা জরুরি।

পোস্টের শেষাংশে তিনি একটি শক্ত বার্তা দেন—
“যে জাতি তার শিল্পীকে সম্মান করতে জানে না, সে জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।”
সাম্প্রতিক সময়ে বিভিন্ন কনসার্ট ও স্টেজ পারফরম্যান্সে শিল্পীদের প্রতি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সামনে আসছে। ইথুন বাবুর এই বক্তব্য নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ