শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:৫৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ আগস্ট প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন: শেষ মুহূর্তে নাটকীয়তা কাটিয়ে ভোটে ফিরলেন ইকবাল

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির বহুল আলোচিত নির্বাচন আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর জোনাকী সিনেমা হল মিলনায়তনে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নানা নাটকীয়তারও জন্ম হয়েছে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল -  কামাল মোহাম্মদ কিবরিয়া  লিপু। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম ।

নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সহকারী  সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইকবাল। সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে আইনি জটিলতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নির্বাচন আদৌ নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে কি না—এ নিয়ে সংশয় দেখা দেয়।

তবে নাটকীয় মোড় আসে মঙ্গলবার বিকেলে। নতুন এক ভিডিও বার্তায় মোহাম্মদ ইকবাল তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে পুনরায় নির্বাচনে থাকার ঘোষণা দেন। এতে নির্বাচন ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কাটতে শুরু করেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

advertisement

এ সময় প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতারা নিজেদের অবস্থান আরও জোরালো করেন। খোরশেদ আলম খসরু ও শামসুল আলম তাদের প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। অন্যদিকে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল তার প্যানেলের নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টদের  মতে, সাম্প্রতিক আইনি লড়াই ও প্রার্থিতা নিয়ে জটিলতা নির্বাচনকে কিছুটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিলেও সর্বশেষ পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে। ফলে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

প্রযোজক-পরিবেশক সমিতির এই নির্বাচনকে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচিত নেতৃত্ব আগামী দিনে চলচ্চিত্র প্রযোজনা, পরিবেশনা এবং শিল্পের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই এখন সংশ্লিষ্ট মহলের।

এদিকে, কোন কোন প্রার্থী তাদের ব্যালট  নম্বর এখনও পাননি বলে অভিযোগ করেন। এ বিষয়ে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিসে যোগাযোগ করা হলে অফিস থেকে জানানো হয় চূড়ান্ত তালিকা প্রকাশের সময়ই পাশে ভোটার নম্বর ও ব্যালট নম্বর উল্লেখ রয়েছে। কেউ তা লক্ষ্য না করলে তাদের বিষয়। একটু লক্ষ্য করলেই আর অহেতুক অভিযোগ উঠে না।

  • সর্বশেষ