শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৬:৫২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

এনডিটিভি: ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত কথা বলেন না জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী। সারাবছর অভিনয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী এবার শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়ার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।

সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর ‘সিক্রেট টাস্ক’-এ অংশ নিয়ে শৈশবে যৌন হেনস্থার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। জানান, ছোটবেলায় পরিবারের পরিচিত এক ব্যক্তি, যাকে তিনি ‘মামাজি’ বলে ডাকতেন। তার সঙ্গে তিনি অশালীন আচরণ করেন।

অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলার সাহস পাননি। তবে অভিনেতা রাম কাপুর ও হর্ষদ চোপড়ার উৎসাহে বিষয়টি সবার সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেন।’

শিবাঙ্গী বলেন, ‘একসময় আমার পরিবার ভয়াবহ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বাবার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হওয়ায় অল্প বয়স থেকে আমি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। একই সময়ে অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলাম। পরিবারের সেই পরিচিত ব্যক্তি একদিন আমাকে গাড়ি চালানো শেখানোর কথা বলে নিজের কোলে বসতে বলেন। বয়স কম থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে ওই ব্যক্তির আচরণে অস্বস্তি বোধ করতে শুরু হয়।’

Advertisement

শিবাঙ্গী জানান, তখন তিনি এতটাই ছোট ছিলেন যে পরিস্থিতির গুরুত্ব বোঝার মতো বয়স হয়নি।’

এরপর আরও একটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি আমাকে অভিনয়জীবনে ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। পরে আমাকে জড়িয়ে ধরারও চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে আমি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। তখন ওই ব্যক্তি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।’

শিবাঙ্গী জানান, পরে পুরো বিষয়টি বাবা-মাকে খুলে বলেছিলেন। ঘটনাটি জানার পর তার পরিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

অভিনেত্রীর ভাষায়, ‘শৈশবের ওই অভিজ্ঞতা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ সময় আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।’

  • সর্বশেষ