শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারকা থেকে নিঃস্ব: ১০০ ছবির নায়ক এখন বৃদ্ধাশ্রমে, বউ-বাড়ি-গাড়িসহ যেভাবে হারালেন সবকিছু

ইন্ডিয়ান এক্সপ্রেস: চলচ্চিত্র জগতের ঝলমলে আলো থেকে এক নিমেষে হারিয়ে যাওয়ার গল্প বিনোদন জগতে নতুন নয়। তারকা খ্যাতি পাওয়া বহু মানুষের জীবনই ট্র্যাজেডিতে শেষ হয়েছে। তেমনই এক নাম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বহুমুখী ব্যক্তিত্ব মোহন শর্মা। ১০০টিরও বেশি ছবিতে নায়ক হিসেবে অভিনয়, ২০টি ছবি পরিচালনা ও প্রযোজনা করা এবং দক্ষিণ ভারতীয় ফিল্ম চেম্বার অব কমার্স-এর সভাপতির দায়িত্ব পালন করা এই গুণী ব্যক্তিত্ব আজ নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন একটি বৃদ্ধাশ্রমে।

নিজের অতীত ও কঠিন বর্তমানের কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলে বলেছেন মোহন শর্মা। তিনি জানান, ক্যারিয়ারের শেষ ছবি ‘গ্রামাম’ তৈরি করতে গিয়ে বাজেটের চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায়। ছবিটি পৌঁছে দিতে সিনেমা হল ও প্রচারণায় নিজের ২ কোটি রুপি খরচ করে তিনি দেনায় ডুবে যান। দেনা মেটাতে চেন্নাইয়ের অভিজাত পয়েস গার্ডেনে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার পরামর্শে কেনা নিজের প্রিয় ফ্ল্যাটটিও বিক্রি করে দিতে হয়। জয়ললিতার ঘরের পাশের সেই প্রতিবেশী মোহন শর্মা ছিলেন শেষ ব্যক্তি, যিনি হাসপাতালে ভর্তির আগে জয়ললিতার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন। জয়ললিতার মৃত্যু তার জীবনে এক বড় ধাক্কা নিয়ে আসে।

পরবর্তীকালে শারীরিক বিভিন্ন জটিলতার কারণে মোহন শর্মাকে দুই পায়ের অস্ত্রোপচার করাতে হয়। এছাড়া হাইপারটেনশন, ভার্টিগো ও ডায়াবেটিসে ভোগা এই অভিনেতার প্রতিদিন ইনসুলিন লাগে এবং মাসে কেবল ওষুধের পেছনেই খরচ হয় ৩৫ হাজার টাকা। অভাবের দিনে নিজের ফ্ল্যাট থেকে স্ত্রীর ভাই ও স্ত্রীর চাপের মুখে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি এবং বিচ্ছেদের নোটিশ পান। জার্মানিতে থাকা তার একমাত্র ছেলে গৃহঋণের কিস্তি শোধ করার কারণে কোনও আর্থিক সাহায্য করতে পারছেন না। বাধ্য হয়ে রোটারি ক্লাবের বন্ধুদের পরামর্শে তিনি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন।

দুর্দিনের এই সময়ে সুপারস্টার রজনীকান্ত নিজের উদ্যোগে ১ লাখ রুপি পাঠিয়ে তার মর্যাদা রক্ষা করেছেন বলে কৃতজ্ঞতা জানান মোহন শর্মা। রজনীকান্তকে ‘ঈশ্বরের অবতার’ আখ্যা দিয়ে তিনি বলেন, রজনীকান্ত না থাকলে তিনি ওষুধটুকুও কিনতে পারতেন না। সাবেক স্ত্রী ও অভিনেত্রী লক্ষ্মীর সঙ্গে বিচ্ছেদের পর শান্তিসমেত দ্বিতীয় বিয়ে এবং নানা ঘাত-প্রতিঘাত পার করা এই প্রবীণ অভিনেতা বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

  • সর্বশেষ