শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১২:৩৩ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মুখ ও মুখোশ মুক্তি দিবসে আজ এফডিসিতে আলোচনা ও স্মরণানুষ্ঠান: বাংলা চলচ্চিত্রের সূতিকাগারকে স্মরণ করবেন বক্তারা

মনিরুল ইসলাম: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক  আজ ৩ আগষ্ট  সোমবার  মুক্তির দিন উপলক্ষে  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে 'চলচ্চিত্রের  উনিশটি সংগঠন' এর  উদ্যোগে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র শিল্পের নানা সংকট, সম্ভাবনা এবং ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিবেন  নির্মাতা, শিল্পী, প্রযোজক ও কলাকুশলীরা।

অনুষ্ঠানের শুরুতেই ‘মুখ ও মুখোশ’-এর নির্মাতা -এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। পূর্ববাংলায় (বর্তমান বাংলাদেশে) পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু হয়, যা আজকের শিল্পের ভিত্তি রচনা করেছে।

১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘মুখ ও মুখোশ’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলনের সূচনা। তৎকালীন প্রতিকূলতা—প্রযুক্তির অভাব, অর্থ সংকট, প্রশিক্ষিত জনবলের ঘাটতি—সবকিছুকে অতিক্রম করে নির্মিত এই চলচ্চিত্র প্রমাণ করে দেয়, বাংলাভাষায় নিজস্ব চলচ্চিত্র শিল্প গড়ে তোলা সম্ভব। ছবিটির কাহিনি, সংলাপ এবং নির্মাণশৈলী সেই সময়ের দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

আজকের আলোচনা সভায়  চলচ্চিত্রের নানা সংকট নিয়ে কথা হবে। তখন ‘মুখ ও মুখোশ’-এর মতো সাহসী উদ্যোগ আমাদের  চলচ্চিত্রকে নতুন করে অনুপ্রাণিত করেছিলো।এই চলচ্চিত্র  শিখিয়েছে—ইচ্ছাশক্তি থাকলে সীমাবদ্ধতা বড় বাধা নয়। 

আজ একটি শক্তিশালী নীতিমালা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হবে।পাশাপাশি একটি কার্যকর চলচ্চিত্র কমিশন গঠনের দাবিও উঠে আসবে। বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল যে দিন, সেই দিনটিকে স্মরণ করে আজকের এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়