শিরোনাম
◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি নিহত ◈ সরকারি অর্থায়নের নির্ভরতা কমাতে বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার ◈ বাবা-মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কত? ভাই সম্পত্তি না দিলে বোন কী করবেন? জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ◈ এবার ব্রহ্মপুত্র নদের তলদেশে ৮ ইঞ্চি ব্যাসের পাইপ কেটে গ্যাস চুরির চেষ্টা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমি এমন ছবি করবো যেটা মানুষ দেখবে, কারণ বর্তমান সময়ের দর্শক অনেক সচেতন: পরিচালক মো. ইকবাল

মনিরুল ইসলাম: ঢাকার গুলশানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র ‘গুলশানের চামেলী’-এর শুভ মহরত। মহরত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছবির পরিচালক  তার নির্মাণ ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তার পাশে ছিলেন ছবির নায়িকা  মধুমিতা সরকার ।

পরিচালক মো. ইকবাল বলেন, “আমি এমন ছবি নির্মাণ করতে চাই, যেটা মানুষ সত্যিই দেখতে চায়। শুধু বিনোদন নয়, গল্পের ভেতরে দর্শক নিজেদের খুঁজে পাবে—এমন একটি কাজ করার চেষ্টা করছি।” তিনি জানান, বর্তমান সময়ের দর্শক অনেক সচেতন, তাই গল্প, নির্মাণ ও উপস্থাপনায় নতুনত্ব আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘গুলশানের চামেলী’ সম্পর্কে ইকবাল বলেন, এটি মূলত নগরজীবনের একটি গল্প, যেখানে প্রেম, সংগ্রাম ও বাস্তবতার মিশেল থাকবে। গল্পের ভেতরে সামাজিক বার্তাও থাকবে বলে ইঙ্গিত দেন তিনি। ছবির চিত্রনাট্য ও নির্মাণে তিনি সময় নিয়ে কাজ করছেন বলেও জানান।

এদিকে, ছবির নায়িকা মধুমিতা সরকার মহরতে উপস্থিত হয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। 

মহরত অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেক তারকা ও কলাকুশলী উপস্থিত ছিলেন। তারা সবাই ছবিটির সফলতা কামনা করেন এবং বাংলা চলচ্চিত্রে নতুনত্ব আনার এই প্রচেষ্টাকে স্বাগত জানান। ‘গুলশানের চামেলী’ চলচ্চিত্রটি নিয়ে শুরু থেকেই দর্শক ও সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে।  যদিও ছবিটির কাজ দীর্ঘ ৬ পর পিছিয়ে ছিলো। এখন দেখার বিষয়, পরিচালক মো. ইকবালের এই আত্মবিশ্বাসী ঘোষণা কতটা সফলভাবে বড় পর্দায় বাস্তবায়িত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়