শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৬:০১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভাইরাল সালমানের পোস্ট, নতুন করে আলোচনায় সঞ্জয় দত্তের সঙ্গে বন্ধুত্ব

মনিরুল ইসলাম: বলিউডের দুই তারকা সালমান খান ও সন্জয় দত্ত তাদের বন্ধুত্ব নতুন কিছু নয়। তবে একদিন আগে  সালমান খানের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আবারও আলোচনায় এসেছে এই দীর্ঘদিনের সম্পর্ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পোস্টে সঞ্জয় দত্তকে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করেছেন সালমান। পোস্টে দেখা যায়, দুজনের একসঙ্গে তোলা একটি ছবি যেখানে তাদের বন্ধুত্বের রসায়ন স্পষ্ট। ক্যাপশনে সালমান খানের ভাষায়, সঞ্জয় দত্ত শুধু সহকর্মী নন, বরং তার জীবনের বিশেষ একজন মানুষ।

এই পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে মন্তব্যে দুই তারকার পুরনো দিনের স্মৃতি তুলে ধরেন, আবার কেউ কেউ তাদের একসঙ্গে আরও সিনেমায় দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বলিউডে বহু বছর ধরে সালমান ও সঞ্জয়ের বন্ধুত্বের নানা গল্প শোনা যায়। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের উত্থান-পতনের সময়েও তারা একে অপরের পাশে থেকেছেন এমনটাই মনে করেন ভক্তরা।

সাম্প্রতিক এই পোস্ট যেন সেই বন্ধুত্বেরই আরেকটি প্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি আবারও প্রমাণ করল তারকাদের ঝলমলে দুনিয়ার বাইরে, সম্পর্কের এই মানবিক দিকই ভক্তদের সবচেয়ে বেশি নাড়া দেয়।

  • সর্বশেষ