শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৬:৫১ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

স্নিগ্ধা চৌধুরীর অভিযোগে নতুন মাত্রা পায়: সোশ্যাল মিডিয়া ‘ইমন’ বিতর্কে তোলপাড়

মনিরুল ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইমন’ নামে এক ব্যক্তিকে ঘিরে বিতর্ক চলছে। সম্প্রতি একটি পোস্টে দাবি করা হয়, তিনি নায়িকাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে প্রতি ‘সিটিং’-এ বড় অঙ্কের অর্থ উপার্জন করেন। এমনকি তার চলাফেরা ও জীবনযাপন নিয়েও নানা মন্তব্য উঠে এসেছে, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

ভাইরাল পোস্টে আরও বলা হয়, ইমন একসময় নাটকের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন। তবে সময়ের সঙ্গে তার অবস্থান ও প্রভাব বেড়েছে বলে দাবি করছেন অনেকে। যদিও এসব অভিযোগের পক্ষে এখনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে মডেল ও আলোচিত - সমালোচিত  স্নিগ্ধা চৌধুরী একটি বক্তব্যে দাবি করেন, তাকে এক সময় ইমন নামের ওই ব্যক্তি -এর অফিসে নিয়ে গিয়েছিলেন। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নতুন মাত্রা পায় এবং ইমনকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

তবে সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইমন নিজেও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। জানা গেছে, একসময় ইমন নাটকের প্রোডাকশন ম্যানেজার ছিলেন। 

বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা এলে পুরো ঘটনার প্রকৃত চিত্র সামনে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ