শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর নাটকেই অভিনয়ে অভিষেক আমিনা লাবিবের

মনিরুল ইসলাম : অভিনয়জগতে নতুন যাত্রা শুরু করলেন । অভিনেতা ও নির্মাতা -এর স্ত্রী আমিনা লাবিব। প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন স্বামীরই নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’-এ অভিনয়ের মাধ্যমে।

দীর্ঘদিন ধরে শুটিং সেটে নিয়মিত যাতায়াত থাকলেও এবারই প্রথম একজন অভিনয়শিল্পী হিসেবে কাজ করলেন তিনি। নতুন এই অভিজ্ঞতা নিয়ে আমিনা লাবিব জানান, শুরুটা সহজ ছিল না, তবে সহশিল্পীদের সহযোগিতায় দ্রুত মানিয়ে নিতে পেরেছেন।

নিজের অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, “আমি মূলত  ভাই ও  ভাবির অনুপ্রেরণায় এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। তাঁরা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, যার কারণে নতুন হলেও আত্মবিশ্বাস পেয়েছি।”

অভিনয়ের বাস্তবতা সম্পর্কে নিজের উপলব্ধির কথা তুলে ধরে তিনি বলেন, “আগে দূর থেকে মনে হতো অভিনয় খুব সহজ একটি কাজ। কিন্তু নিজে কাজ করতে গিয়ে বুঝলাম এটি অনেক পরিশ্রমের। ভোরে শুটিং শুরু করে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। একটি দৃশ্য ঠিকভাবে ধারণ করতে বারবার টেক দিতে হয়। সব মিলিয়ে কাজটি যেমন কঠিন, তেমনি দারুণ উপভোগ্যও।”

প্রথম দিনের অভিজ্ঞতা স্মরণ করে আমিনা জানান, শুরুতে কিছুটা নার্ভাস লাগলেও ধীরে ধীরে সেই ভয় কেটে যায়। নির্মাতা, সহশিল্পী ও পুরো ইউনিটের সহযোগিতায় তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ শেষ করতে সক্ষম হন।

নির্মাতা শামীম জামানের পরিচালনায় নির্মিত ‘এক পাতিলের সংসার’ একটি পারিবারিক গল্পভিত্তিক ধারাবাহিক নাটক। এই নাটকের মাধ্যমেই অভিনয়জগতে নতুন অধ্যায়ের সূচনা করলেন আমিনা লাবিব। প্রথম কাজ নিয়েই আশাবাদী তিনি। তার প্রত্যাশা, দর্শক নাটকটি উপভোগ করবেন এবং তার অভিনয় ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়