শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ১১:৪৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মডেল স্নিগ্ধা কে নিয়ে যা বললো শাহরিয়ার নাজিম জয়(ভিডিও)

আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্নিগ্ধা এই অভিযোগ এনে নিজের নিরাপত্তার শঙ্কা প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে দেওয়া স্নিগ্ধার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

অভিযোগের বিষয়ে স্নিগ্ধা জানান, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে শারীরিক নির্যাতন করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। আইনি প্রতিকার ও ন্যায়বিচারের আশায় তিনি বিষয়টি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

ঘটনাটি সামনে আসার পর বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় স্নিগ্ধার ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করেন। তবে ন্যায়বিচারের দাবির পাশাপাশি সংবাদ সম্মেলনে স্নিগ্ধার কিছু বক্তব্যের কড়া সমালোচনা করেন জয়।

advertisement

বিশেষ করে স্নিগ্ধার ‘মিরপুরে তার (অভিযুক্তের) গাড়ি ঢুকবে না’ - এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জয় উল্লেখ করেন, এ ধরনের কথা মিরপুরবাসীকে ছোট করে। নিজেকে উপস্থাপন করতে গিয়ে অন্য কোনো এলাকা বা মানুষকে ছোট করা উচিৎ নয় উল্লেখ করে তিনি বলেন,

‘মেয়েটি ন্যায় বিচার পাক। এই দাবি আমার। তবে কথাবার্তা যেভাবে বলছে তাতে বোঝা যায় সে আবারও বিপদে পড়বে। কতবার ন্যায় বিচার চাইবে যদি নিজেকে নিজে সংশোধন না করে। যাই হোক মিরপুরের আমার বাবার বাড়ি। মিরপুরে তার গাড়ি ঢুকবে না। এই কথাটা তে তো পুরো মিরপুরবাসী কষ্ট পেয়েছে। মিরপুরে এমন ধনী আছে যে কিনা তার সেই গাড়িটা ১০ মিনিটে কিনে গ্যারেজে সাজিয়ে রাখতে পারে। চাইলে সম্ভবত আমিও পারি। তাই তার এই কথাটা পছন্দ হয়নি। নিজেকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করা মানুষ কখনোই ভুলের উর্ধে না। তোমার নিজের ভুল কি কিছুই ছিল না? বিচার একতরফা হয় না। তারপরও তুমি ন্যায় বিচার পাও এই প্রত্যাশা রইল।’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে স্নিগ্ধা চৌধুরীর আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জোরদার হচ্ছে, অন্যদিকে কোনো বিষয়ে কথা বলার সময় আরও দায়িত্বশীল আচরণের প্রশ্নটিও সামনে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ ঘটনার প্রকৃত সত্য উঠে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সর্বশেষ