শিরোনাম
◈ স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, প্রতিমন্ত্রীর মন্তব্যে বদলে গেল শিক্ষা বিভাগের সিদ্ধান্ত ◈ জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান ◈ আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  ◈ রাষ্ট্রপতি নির্বাচন সামনে: দিনক্ষণ চূড়ান্ত হয়নি, প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ◈ ১০টি সাধারণ ভুল আয়কর রিটার্ন তৈরিতে, জানুন ভুলগুলো কী ◈ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, শেষ পর্যায়ে প্রস্তুতি ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড ◈ আবারও টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০২:১৯ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজনীতি-ক্ষমতার অন্ধকার গল্পে ফিরছে ‘গুলশানের চামেলী’

মনিরুল ইসলাম: প্রায় ছয় বছর আগে ঘোষণা দিয়েও থেমে যাওয়া চলচ্চিত্র **‘গুলশানের চামেলী’** আবারও আলোচনায় এসেছে। ২০২০ সালে প্রযোজক মোহাম্মদ ইকবাল নিজের প্রযোজনায় সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন। সে সময় ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন সৈকত নাসির। অভিনয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক শিল্পীর থাকার কথাও শোনা গিয়েছিল।

তবে শিডিউল জটিলতার কারণে পরিচালক সৈকত নাসির প্রকল্পটি থেকে সরে দাঁড়ালে সিনেমাটির কাজ অনিশ্চয়তায় পড়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে ‘গুলশানের চামেলী’ নিয়ে আর কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।

অবশেষে দীর্ঘ বিরতির পর নতুন করে সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইকবাল। এবার তিনি নিজেই ছবিটির পরিচালনার দায়িত্ব পালন করবেন।

আগামী ১ আগস্ট সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জোর প্রস্তুতি চলছে। এবার ছবিটির প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট প্রযোজক জাহাঙ্গীর সিকদার।

নতুন সংস্করণে প্রধান চরিত্রে অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। টেলিভিশন ধারাবাহিকে ‘পাখি’ ও ‘ইমন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দুই বাংলার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার যুক্ত হওয়ার খবরে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে।

রাজনীতি ও সমাজের অন্ধকার বাস্তবতার গল্প

‘গুলশানের চামেলী’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও সমাজ ও ক্ষমতার নির্মমতার শিকার হন।

পরিচালক জানিয়েছেন, এই সিনেমায় প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো গল্প আবর্তিত হবে একজন নারীকে কেন্দ্র করে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে কখনো ভুক্তভোগী, আবার কখনো ভিলেনের ভূমিকায় দেখা যাবে। ফলে এটি একটি ব্যতিক্রমধর্মী ও নারীকেন্দ্রিক চলচ্চিত্র হিসেবে নির্মিত হচ্ছে।

বাংলা চলচ্চিত্রে নারীকেন্দ্রিক গল্প তুলনামূলকভাবে কম দেখা যায়। সেই দিক থেকে ‘গুলশানের চামেলী’ দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়