শিরোনাম
◈ আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ◈ ১০টি সাধারণ ভুল আয়কর রিটার্ন তৈরিতে, জানুন ভুলগুলো কী ◈ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, শেষ পর্যায়ে প্রস্তুতি ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড ◈ আবারও টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ইরান শুধু আঞ্চলিক শীর্ষ শক্তি নয়, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী: প্রতিরক্ষা মন্ত্রণালয় ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া ◈ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ◈ ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বাস ছাড়া সাহসী ফটোশুটে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন মার্কিন অভিনেত্রী মাইলি সাইরাস

সাময়িকী ওয়ান্ডারল্যান্ড-এর গ্রীষ্মকালীন সংখ্যার জন্য সাহসী ফটোশুটে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন মার্কিন গায়িকা, অভিনেত্রী, গীতিকার, প্রযোজক মাইলি সাইরাস। ৩৩ বছর বয়সী এই গায়িকা সাময়িকীটির প্রচ্ছদে অন্তর্বাস ছাড়া একটি সাদা জ্যাকেট পরে পোজ দিয়েছেন। জ্যাকেটটি সামনের দিকে একেবারে খোলা। তাতে শরীরের উপরের অংশ একেবারে অনাবৃত দেখা যায়।

এমন অবস্থায় ছবিতে তাকে প্যান্ট কিছুটা নিচে নামানোর ভঙ্গিতেও দেখা গেছে। আরেকটি ছবিতে একটি গাড়ির পেছনের অংশে হাঁটু ভাঁজ করে শুয়ে পোজ দিতে দেখা যায় মাইলিকে। ওয়ান্ডারল্যান্ডের এবারের গ্রীষ্মকালীন সংখ্যার অতিথি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা।

ওয়ান্ডারল্যান্ড’কে দেয়া সাক্ষাৎকারে মাইলি বলেন, এ বছর ‘হান্না মন্টানা’র ২০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত টেলিভিশন বিশেষ অনুষ্ঠান তার জন্য আবেগঘন অভিজ্ঞতা ছিল। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রচারিত ডিজনি চ্যানেলের জনপ্রিয় এই ধারাবাহিকই তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। পুরোনো পর্বগুলো আবার দেখে তিনি বলেন, এটা আমাকে মনে করিয়ে দিয়েছে, মানুষকে হাসানো আমার অভিনয়ের অংশ নয়, এটা আমার স্বভাবেরই অংশ। তিনি আরও বলেন, দুষ্টুমি করা, মজা করা, অন্ধকার সময়েও আলোর দিকটা খুঁজে নেয়া- এটাই আমি। কঠিন সময়ে এটিই আমার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হয়ে উঠেছে।

মাইলির ভাষায়, আমি মানুষকে একটু হালকা অনুভব করাতে ভালোবাসি। পেছনে ফিরে তাকিয়ে আমি গর্বিত। আমি খুব কঠোর পরিশ্রম করেছি, কিন্তু একই সঙ্গে দারুণ আনন্দও করেছি। ওদিকে ভ্যারাইটিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মাইলি সাইরাস আটলান্টিক রেকর্ডস-এর সঙ্গে নতুন রেকর্ডিং চুক্তি করেছেন। এর আগে তিনি কলাম্বিয়া রেকর্ডস থেকে দুটি অ্যালবাম প্রকাশ করেন। এর মধ্যে ‘ফ্লাওয়ারস’ গানটি তাকে গ্র্যামি পুরস্কার এনে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়