শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:০৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদানী এভিনিউ কনসার্টে আতিফ আসলাম: সন্ধ্যা থেকে রাত তরুণদের ঢল, জমজমাট আয়োজন

মনিরুল ইসলাম : রাজধানীর মাদানী এভিনিউয়ে আয়োজিত বহুল আলোচিত কনসার্টে জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম এর উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যা থেকেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজকদের নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় গেইট খোলা হয়, আর তার আগ থেকেই ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে।

সন্ধ্যা থেকে রাত—ক্রমেই বাড়ে ভিড়, গেইট খোলার পরপরই দর্শকদের ঢল নামে ভেন্যুতে। 

বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে কনসার্ট প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়, তৈরি হয় এক উচ্ছ্বাসমুখর পরিবেশ।

মঞ্চে প্রধান আকর্ষণ হিসেবে  ওঠেন আতিফ আসলাম। জনপ্রিয় একের পর এক গান পরিবেশন করে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন টানা রাত ১০টা পর্যন্ত। তার কণ্ঠে পুরোনো হিট গান ও নতুন পরিবেশনা—দু’টোরই মিশেলে দর্শকদের মাঝে তৈরি হয় উন্মাদনা।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি সামাল দিতে আয়োজকরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। ভিড় নিয়ন্ত্রণে কিছুটা চাপ থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, কনসার্ট ঘিরে তরুণদের মাঝে ছিল ব্যাপক উন্মাদনা। অনেকেই প্রিয় শিল্পীর গান সরাসরি শোনার অভিজ্ঞতাকে “স্মরণীয়” হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কনসার্টের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে দ্রুত।

  • সর্বশেষ