শিরোনাম
◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ◈ ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, ‌তেহরা‌নেরও প্রত্যাঘাতও শুরু! কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র আক্রমণ ◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান ◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৯:০৪ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাবেক দুই স্ত্রী ও বর্তমান স্ত্রীকে নিয়ে অ‌ভি‌নেতা আ‌মির খা‌নের একসঙ্গে থাকার পরিকল্পনা

বি‌নোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ এবার গড়তে চলেছেন এক ব্যতিক্রমী পারিবারিক বাসভবন। মুম্বাইয়ের অভিজাত পালি হিলে নির্মাণাধীন বহুতল ‘স্কাই ভিলা’য় বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাটের পাশাপাশি সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং পরিবারের অন্য সদস্যদের জন্যও আলাদা আবাসনের পরিকল্পনা করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের দাবি, এ প্রকল্পে অতিরিক্ত ফ্ল্যাট কিনতেই তিনি ব্যয় করেছেন ১০০ কোটিরও বেশি রুপি।

বলিউড সুপারস্টার শুধু বিলাসবহুল একটি বাড়ি নয়, বরং পুরো পরিবারকে এক ছাদের নিচে রাখার লক্ষ্য নিয়ে একটি ‘মাল্টি-জেনারেশনাল’ আবাসন গড়ে তুলছেন। মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় ‘বেলা ভিস্তা’ ও ‘মেরিনা অ্যাপার্টমেন্টস’ পুনর্নির্মাণের মাধ্যমে তৈরি হচ্ছে এই বহুতল প্রকল্প।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন কমপ্লেক্সে অতিরিক্ত কয়েকটি ফ্ল্যাট কিনতে আমির খান ইতোমধ্যে ১০০ কোটিরও বেশি রুপি ব্যয় করেছেন। পরিকল্পনা অনুযায়ী, একাধিক ফ্ল্যাট একত্র করে তৈরি হবে বিশাল একটি ‘স্কাই ভিলা’, যেখানে পরিবারের বিভিন্ন সদস্য আলাদা ইউনিটে থাকলেও সবাই একই কমপ্লেক্সে বসবাস করবেন।

জানা গেছে, প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ হওয়ার কথা। পুনর্নির্মাণ শুরুর আগে থেকেই ‘বেলা ভিস্তা’র ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টির মালিক ছিলেন আমির। এছাড়া পাশের ‘মেরিনা অ্যাপার্টমেন্টস’-এও তার একাধিক ফ্ল্যাট রয়েছে।

প্রতিবেদন বলছে, নতুন এই আবাসনে পরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার পাশাপাশি একসঙ্গে সময় কাটানোর জন্য একটি পুরো ফ্লোর রাখা হবে বিনোদন, পারিবারিক অনুষ্ঠান ও উৎসব আয়োজনের জন্য।

আমিরের বড় ছেলে জুনায়েদ খানের জন্য থাকবে একটি আলাদা ফ্লোর। অন্য দুটি ফ্লোরে থাকবেন আমির, তাঁর বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাট এবং গৌরীর আগের পক্ষের সন্তান।

এছাড়া আমিরের মা জিনাত হুসেন, দুই বোন নিখাত খান ও ফারহাত খান দত্তের জন্যও আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা রাখা হচ্ছে। একই ভবনে প্রাক্তন স্ত্রী রীনা দত্ত, কিরণ রাও এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্যও আবাসনের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত আমির পরিবারসহ পালি হিলের নার্গিস দত্ত রোডের ‘উইলনোমোনা অ্যাপার্টমেন্টস’-এ ভাড়া থাকছেন। সেখানে তাঁর মা, দুই বোন, দুই ছেলে জুনায়েদ ও আজাদ এবং বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বসবাস করছেন তিনি।

তবে উল্লেখ্য, পুরো বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে আমির খান বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়