শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন : আপিল বোর্ডে খসরু–শামসুলের মনোনয়ন গৃহীত

মনিরুল ইসলাম : দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন নিয়ে জটিলতার মধ্যে নতুন মোড় এসেছে। আপিল বোর্ড সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলমের মনোনয়নপত্র গ্রহণ করেছে।

৫ জুলাই ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ঘোষিত বৈধ প্রার্থীর তালিকায় খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের নাম না থাকায় তাদের মনোনয়ন বাতিল হয়। 

বাতিলের পেছনে বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর একটি ধারা উল্লেখ করা হয়, যেখানে টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর বিরতি ছাড়া পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার বিধিনিষেধ রয়েছে বলে জানানো হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে দুই প্রার্থী আপিল বোর্ডে আবেদন করেন এবং দাবি করেন, যে বিধান দেখিয়ে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, তা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং পরবর্তী সময়ে কার্যকর হয়েছে। 

advertisement

জানা যায়, আপিল শুনানি শেষে নির্বাচন আপিল বোর্ড তাদের আবেদন গ্রহণ করে এবং মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচনা করে। এর ফলে তারা পুনরায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন।

এদিকে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। মনোনয়ন বাতিল ও পুনর্বহালের ঘটনায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বাড়বে। নির্বাচন জমে উঠছে। প্রার্থী তালিকায় পরিবর্তনের ফলে ভোটের সমীকরণেও প্রভাব পড়তে পারে।

আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এই বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন বাতিল থেকে আপিলে পুনর্বহালের সিদ্ধান্তে  নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ করে তুলবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান।

  • সর্বশেষ