শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৯:২০ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্প আবারও ঘুরে দাঁড়াবে আশাবাদ 

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভা আজ শনিবার সকালে রাজধানীর এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলমায়তনে  অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই সমিতির সদস্যদের উপস্থিতিতে প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। দেশের খ্যাতিমান ও নবীন চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সভাটি পরিণত হয় এক মিলনমেলায়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি  শাহীন সুমন। এতে বক্তব্য রাখেন সমিতির মহাসচিব শাহিন কবির টুটুল, প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসর, বিশিষ্ট পরিচালক দেওয়ান নজরুল প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। উপস্থাপন করেন সমিতির মহাসচিব শাহিন কবির টুটুল। এবং আর্থিক হিসাব-নিকাশ সদস্যদের সামনে তুলে ধরা হয়। তুলে ধরেন অর্থ সম্পাদক সাইমন তারিক।  উপস্থিত সদস্যরা এসব বিষয়ে মতামত প্রদান করেন এবং বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।

সভায় চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, নির্মাণ ব্যয় বৃদ্ধি, সিনেমা হল সংকট, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাবসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এছাড়া নতুন প্রজন্মের পরিচালক তৈরিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং পাইরেসি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে জানা গেছে।

সভা শেষে সমিতির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং গঠনমূলক আলোচনায় সন্তোষ প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়