শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন: সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তির ‘সিদ্ধান্ত পরে’ বক্তব্যে নতুন জল্পনা

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলমান নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তির সাম্প্রতিক বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ‘বড়দের সঙ্গে কথা বলবেন’।মুক্তির এই মন্তব্য নির্বাচনী অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। 

মুক্তি বেসরকারি চ্যানেলকে বলেন,  আমার কাছে অনেক কথা আসছে। এ নিয়ে আমি হতাশ। তারপরও এই মুহূর্তে আমি বেশি কিছু বলতে চাই না। বড়দের সাথে আগে কথা বলি উনারা কি বলেন তারপর।

সংশ্লিষ্ট মহলের অনেকেই মনে করছেন, এটি হয়তো কৌশলগত অবস্থান। নির্বাচনের শেষ পর্যায়ে এসে এমন বক্তব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সমিতির ভেতরে অভিজ্ঞ ও প্রভাবশালী সিনিয়র শিল্পীদের মতামত অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে প্রেক্ষাপটে মুক্তির ‘বড়দের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত’ নেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার মুক্তির পরবর্তী পদক্ষেপ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়