শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৩:০৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এফডিসিতে উত্তেজনা: নানা শাহ ও মারুফের মধ্যে সংঘর্ষ, ভিডিও ভাইরাল

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে শনিবার রাতে দুই শিল্পী নানা শাহ ও মারুফ আকিব এর  মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মারফ আকিব সংস্কৃতি ও ত্রুীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের দিকে এফডিসির  চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে হঠাৎ করেই কথা কাটাকাটির সূত্র ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। উপস্থিত অন্য শিল্পী ও সংশ্লিষ্টরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নৃত্য পরিচালক কালু, অভিনেতা সীমান্ত, অভিনেত্রী শিরিন শীলার স্বামীকে নানা শাহকে নিবৃত্ত করতে দেখা যায় ভিডিওটিতে। এক পাশে সিনিয়র অভিনেতা  নানা শাহ, অন্য পাশে নির্বাচনে বিজয়ী অভিনেতা মারুফকে মারমুখী অবস্থায় দেখা যায়। একে অপরেকে উদ্দেশ্য করে উচ্চস্বরে গালাগালি ও হুমকির  ভাষায় কথা বলতে থাকেন। নানাশাহ বলেন, আমারে চিনস। আর মারফ বলে আমি দেখে নিবো। এভাবেই কিছুক্ষণ মারমুখী ভঙ্গিমায় উত্তেজনায়  ছিলেন তারা দুজন বলে প্রত্যক্ষদর্শী একজন জানান।

ভিডিওতে দেখা যায়, দুইজনই উত্তেজিত অবস্থায় একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন এবং আশপাশের লোকজন তাদের থামানোর চেষ্টা করছেন। তবে ঠিক কী কারণে এই বিরোধের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পটভূমি ও প্রেক্ষাপট বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি এলাকায় বাড়তি উত্তেজনা বিরাজ করে। নির্বাচন ঘিরে শিল্পীদের উপস্থিতি, প্রচারণা এবং নানা মতবিরোধের কারণে পরিবেশ বেশ সরগরম হয়ে উঠে।এমন পরিস্থিতিতে এই সংঘর্ষের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পরপরই সংশ্লিষ্টদের মধ্যে পরিস্থিতি শান্ত করা হয়েছে। কোনো বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে শিল্পী মহলে অস্বস্তি বিরাজ করছে।

এদিকে, এখনো পর্যন্ত নানা শাহ বা মারুফ—কেউই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে সংশ্লিষ্ট কয়েকজন শিল্পী জানিয়েছেন, বিষয়টি অভ্যন্তরীণভাবে মীমাংসার চেষ্টা চলছে।

বিশ্লেষণচলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা যায়। বিশেষ করে নির্বাচন বা সংগঠনকেন্দ্রিক উত্তেজনার সময় এ ধরনের ঘটনা নতুন নয়। তবে প্রকাশ্যে সংঘর্ষ ও তার ভিডিও ভাইরাল হওয়া শিল্পী সমাজের ভাবমূর্তির জন্য প্রশ্ন তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এফডিসির মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রের ভেতরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চলচ্চিত্র শিল্পের জন্য নেতিবাচক বার্তা বহন করে বলে অনেকে মনে করছেন। দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন শিল্পী ও দর্শকরা।

এদিকে, সহ- সাধারণ পদপ্রার্থী  অভিনেত্রী রিনা খান সম্পাদকীয় পদে ৬৪ ব্যালট পেপার বাতিল ঘোষণা নিয়ে প্রশ্ন তুলে তার এফবিতে একটি পোষ্ট দিয়েছেন। তিনি প্রশ্ন ছু্ঁড়ে বলেন, সম্পাদকীয় পদে এতো ব্যালেট পেপার বাতিল হওয়া রহস্যজনক। তবে তিনি এই পদে পরাজিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়