শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলিয়েনরা ইতোমধ্যেই পৃথিবীতে আছে: স্পিলবার্গের বিস্ময়কর দাবি

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ বহুদিন ধরেই পর্দায় এলিয়েনদের সবচেয়ে স্মরণীয় চরিত্র তৈরি করেছেন। তবে এখন ৭৯ বছর বয়সী এই পরিচালক দাবি করছেন, তিনি বাস্তব জীবনেও ভিনগ্রহের প্রাণী সম্পর্কে কিছুটা জানেন।

নতুন একটি সাই-ফাই ব্লকবাস্টার ‘ডিসক্লোজার ডে’ প্রচারের সময় দেওয়া সাক্ষাৎকারে স্পিলবার্গ বলেন, তিনি নিশ্চিত যে এলিয়েনরা ইতোমধ্যেই আমাদের পৃথিবীতে এসেছে।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, তারা এখানে এসেছে এবং এখনও এখানে আছে। কে জানে, হয়তো তারা সবসময়ই এখানে ছিল।

তাঁর এই বিশ্বাস এসেছে বিভিন্ন পরোক্ষ প্রমাণ থেকে যা তিনি সারাজীবন সংগ্রহ করেছেন। তাহলো বিভিন্ন মানুষের কথা, দেখা ডকুমেন্টারি এবং কংগ্রেসে শোনা সাক্ষ্য থেকে।

  • সর্বশেষ