শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারাত্মক অসুস্থ সঙ্গীত শি‌ল্পী সোনু নিগম, হাসপাতা‌লে কাতরা‌চ্ছেন 

বি‌নোদন ডেস্ক : মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন সোনু নিগম। খবর, স্নায়ুজনিত সমস্যায় গায়ক এতটাই জেরবার যে, প্রতিটা মুহূর্তে অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, বিগত কয়েক সপ্তাহ ধরেই কড়া চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সোনু নিগমকে। এমআরআই, সিটি স্ক্যান বাদ যায়নি কিছুই। নিত্যদিন কড়া ওষুধও খেতে হচ্ছে গায়ককে। যার প্রভাব পড়েছে সোনুর কর্মজীবনেও। গায়কের এক ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন অনুরাগীমহল। আচমকাই কী হল সোনুর? কৌতূহল সর্বত্র।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করে সোনু নিগম জানিয়েছেন যে, তিনি মারাত্মক যন্ত্রণাদায়ক স্নায়ুজনিত এক সমস্যায় ভুগছেন। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, নিয়মিত প্রায় সর্বক্ষণ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে তাঁকে। গায়ক আসলে পিঞ্চড নার্ভ’-এর সমস্যায় ভুগছেন। এই রোগ হলে হাড়, পেশি, লিগামেন্টের আশেপাশের টিস্যুর অতিরিক্ত চাপের ফলে স্নায়ু সংকুচিত হয়ে পড়ে। 

যার ফলে স্নায়ুর স্বাভাবিক ক্রিয়া-প্রতিক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তারই চিকিৎসার অংশ হিসাবে একাধিকবার সিটি স্ক্যান, এমআরআই করাতে হয়েছে তাঁকে। নিয়মিত ফিজিওথেরাপিও করতে হচ্ছে। চলছে কড়া ডোজের ওষুধপত্র। কাঁধে ব্যান্ডেজ নিয়ে ওই ভিডিও বার্তায় সোনু নিগম জানালেন, “আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে! এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।” শুধু তাই নয়।

ফিজিওথেরাপির সময়েও খুব কষ্ট পাচ্ছেন, বলেও জানালেন সোনু। গায়কের মন্তব্য, “ফিজিওথেরাপি খুব যন্ত্রণাদায়ক! 

এখন ব্যথা উপশমের ওষুধ খাচ্ছি। যার ফলে আমার কণ্ঠস্বর একটু ভারী হয়ে রয়েছে।” এহেন পেশি শিথিলকারী ওষুধ খাওয়ার ফলে গলায় যে প্রভাব পড়েছে, তার জেরে গান গাইতেও সমস্যা হচ্ছে শিল্পীর। অতঃপর এমতাবস্থায়, লাইভ অনুষ্ঠান নিয়ে চিন্তায় পড়েছেন সোনু নিগম। জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই মুম্বইতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা গায়কের। 

তবে শারীরিক কষ্টকে উপেক্ষা করেই ওই অনুষ্ঠানে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন সোনু নিগম। গায়ক দৃঢ়প্রতিজ্ঞ যে, তিনি যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে মঞ্চে উঠতে পারবেন। কিন্তু সোনুর এহেন শারীরিক পরিস্থিতিতে উদ্যোক্তারা পড়েছেন দুশ্চিন্তায়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়