শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছর পর ওমরাহ করতে গিয়ে ছেলের সঙ্গে দেখা, আবেগে ভেঙে পড়লেন ওমর সানী

ঢালিউড অভিনেতা ওমর সানী বাংলাদেশে থাকলেও স্ত্রী অভিনেত্রী মৌসুমী আছেন যুক্তরাষ্ট্রে। একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে সেখানেই থিতু হয়েছেন তিনি। অন্যদিকে এই তারকা দম্পতির ছেলে ফারদিন এহসান ব্যবসাসূত্রে থাকেন দুবাইয়ে।

দীর্ঘদিন বাবা-ছেলে একে অপরের থেকে দূরে থাকার পর অবশেষে সৌদি আরবে দেখা হলো তাদের। দেশটির জেদ্দায় ব্যবসায়িক কাজে যান ফারদিন। কাকতালীয়ভাবে কিংবা পরিকল্পিতভাবে—সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সানী। দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার পর বাবা-ছেলের সাক্ষাৎ হয় এবং তারা একসঙ্গে ওমরাহ পালন করেন।

এই বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ওমর সানী। প্রকাশিত ভিডিওতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেতাকে। সানী বলেন, ‘আমার ছেলে ফারদিন দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে। সে দুবাইতে কাজ করছে। জেদ্দায় ওর সঙ্গে দেখা হলো। লাভ ইউ বাবা। তোমার চোখের কান্না আমাকে মুগ্ধ করেছে। ভালো থাকিস বাবা। তুই যেন সবসময় সুখে-শান্তিতে থাকিস। আমার এই অনুভূতি বলে বোঝাতে পারব না।’  

বাবা-ছেলের এই অকৃত্রিম ভালোবাসার ভিডিও নেটিজেনদের আপ্লুত করেছে। দুই বছর পর তাদের এই দেখা এবং একসঙ্গে ইবাদত করাকে ঘিরে প্রশংসায় ভাসছেন তারা। সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়ে অভিনেতা বলেন, ‘ওর জন্য দোয়া করবেন। ও ওমরাহ করতে এসেছে। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ ও নিরাপদ রাখেন।’

সানী আরও বলেন, ‘ফারদিন ও আমার একটি ছবি ওর মা মৌসুমীকে পাঠিয়েছিলাম। আমাদের একসঙ্গে দেখে সে অঝোরে কান্না করেছে। আমাদেরকে সে খুব বেশি মিস করছে।’

  • সর্বশেষ