শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসির আড়ালে সম্পদের পাহাড়, কপিল শর্মা কত টাকার মালিক জানেন?

ভারতের কপিল শর্মা শো এক কথায় সবার ভীষণ প্রিয়। নানা তারকাদের নিয়ে মজায় মজার কাহিনি তুলে ধরেন তিনি তাঁর এই আড্ডার আসরে। তাই হাস্যকৌতুকের প্রসঙ্গ উঠলেই তারকা মহলে যে নামগুলো সবার আগে উঠে আসে, তার মধ্যে অন্যতম হলেন কপিল শর্মা। মাঝে মধ্যেই তিনি নানা স্টেজ শো করে থাকেন।

তাঁর সেই শো দেখতে বহু দর্শক মুখিয়ে থাকে, টিকিটও কাটে মোটা অঙ্কের টাকা দিয়ে। তবে মজার ছলে তারকারা কপিলকে নিয়ে মজা করতে ছাড়েন না।

কেউ প্রশ্ন করেন তাঁর ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে, কেউ আবার প্রশ্ন করেন, তাঁর ব্যাংক ব্যালান্স-তাঁর সম্পত্তি নিয়ে, গাড়ি, বাড়ি নিয়েও। তবে বাস্তবে কপিল শর্মার সম্পত্তির পরিমাণ কত, তা জানলে চোখ কপালে উঠবে অনেকেরই।

বলিউডের বাঘা বাঘা সেলিব্রিটিদের যে পরিমাণ সঞ্চয় থাকে না, তা রয়েছে কপিলের দখলে। কপিল শর্মা শো-এর সঞ্চালনা করতে এপিসোডপিছু তিনি নিয়ে থাকেন বাংলাদেশি ৪১ থেকে ৪৮ লাখ টাকা।

আগামী সিজনের জন্য তিনি দাবি করেছেন এপিসোডপিছু ৭০ লাখ টাকা। পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।

একটি বিজ্ঞাপনের মুখ হতে কপিল শর্মা চার্জ করে থাকেন, ১ কোটি ৪০ লাখ টাকা। তবে আয়কর জমা দেওয়া থেকে শুরু করে কোনো ভালো কাজে অনুদান দেওয়া থেকে নিজেকে কখনো কপিল শর্মা বিরত রাখেন না।

কপিল শর্মার বছরে আয় গড়ে ৪১ কোটি টাকা। মাসে আয় তিন কোটির কাছাকাছি। ২০২২-এর জানুয়ারী মাস পর্যন্ত কপিল শর্মার মোট আয়ের পরিমাণ ৩৪০ কোটি টাকা।

ফলে কপিল শর্মার যে বেজায় কঠিন পরিস্থিতি, এই বিশ্বাস রাখাই ভুল। এর পাশাপাশি বিভিন্ন স্টেজ শো করে থাকেন তিনি। সেখানেও বিপুল অঙ্কের টাকা তিনি চার্জ করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়