শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে রয়্যাল চ্যাম্পস। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই জেসন রয়ের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সাকিব আল হাসানকে দলে নিয়েছে তারা।

গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের পাশাপাশি টি-টেন লিগের আগামী আসরে খেলবেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার।

১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স।

জাতীয় দলে ফেরার পর থেকেই ব্যাট হাতে ছন্দে আছেন তিনি। এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও রান পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সের সুবাদে অ্যাসপিনের হয়ে আবুধাবির টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন সাইফ।

পরের রাউন্ডে ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলবেন ডানহাতি এই পেসার। 

গতিময় বোলিংয়ে সবার নজর কাড়লেও সাম্প্রতিক সময়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ হচ্ছে না নাহিদের। তবে টি-টেন লিগে ঠিকই দল পেয়েছেন তিনি। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়