শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন

স্পোর্টস ডেস্ক : তা‌মিম ইকবাল সবশেষ এনসিএল টি-টোয়েন্টি খেলেন‌নি। বিপিএলের এবারের আসরে খেলবেন কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে তার মাঠে ফেরার নিশ্চয়তা না থাকলেও ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। 

২০২৬ সালের জুনে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাওয়া মালয়েশিয়া প্রিমিয়ার লিগে (এমপিএল) মেন্টরের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।

বাংলাদেশের সাবেক ওপেনারের সঙ্গে একই ভূমিকায় থাকবেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ২০২৬ সালের ৭ জুন থেকে কুয়ালালামপুরে হবে টুর্নামেন্টটি। পাঁচ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ২৭ জুন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিতে পেরে খুশি মাহিন্দা ভল্লিপুরম।

এমসিএ’র সভাপতি বলেন, ‘মালয়েশিয়া টি–টোয়েন্টির প্রথম মৌসুমের তারিখ ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের বিভিন্ন স্থানে সফল লিগ আয়োজনে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমরা নিশ্চিত করবো যে, মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন।

এছাড়া আইপিজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল মোহন বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ গোটা এশিয়ার নজর কাড়বে। আমাদের লক্ষ্য হলো মালয়েশিয়ার ক্রিকেট প্রেমকে আমাদের বৈশ্বিক লিগ আয়োজনের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে এমন এক উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় মৌসুম উপহার দেওয়া, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে।
 
এমপিএলের ব্যবস্থাপনা, পরিচালনা, সম্প্রচার এবং বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করছে তারা। কিছুদিন আগে বিপিএলের পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে আবেদন করেছিল আইপিজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়