শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কুপ্রস্তাব পাওয়া প্রসঙ্গে মুখ খুললেন কুসুম শিকদার

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। এক সময় অভিনয়ে বেশ সরব থাকলেও বর্তমানে কাজ করছেন খুব বেছে বেছে। তবে গ্ল্যামারাস এ অভিনেত্রী নিজের ক্যারিয়ারে কখনো কোনো বাজে প্রস্তাব পাননি।

সম্প্রতি জনপ্রিয় সব তারকাদের নিয়ে ভিন্ন আমেজের তৈরি একটি সেলিব্রিটি টকশো হাজির হয়ে এ কথা বলেন কুসুম শিকদার।  

কাস্টিং কাউচ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আমার ফিল্মই তো তিনটা। আর শেষেরটা তো আমারই। মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না। আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না। বা থাকলেও আসেলে অনেক সময় দু-একটা ঘটনা যে ঘটেনি, তা নয়। আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নেব আমি কোন রাস্তায় যাব। আমি যদি দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি তো ছাতা নিয়ে যাব। আমারও এমন দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়। বাট, আমি তো বুঝতে পেরেছি। আমি তো হ্যান্ডেল করেছি ব্যাপার। ওর মধ্যে ঢুকিনি।

বলে রাখা যায়, নানামুখী প্রতিভার অধিকারী কুসুম সিকদার। অভিনয়ের বাইরে গান করেন, বই লেখেন, করেছেন চলচ্চিত্র পরিচালনাও। সবশেষ নিজের পরিচালিত ‘শরতের জবা’ সিনেমায় দেখা গেছে তাকে। গেল বছরের অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

advertisement

প্রসঙ্গত, ২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার। এরপর নিয়মিত কাজ করতে থাকেন বিজ্ঞাপনচিত্র ও নাটকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’ তার অভিনীত তিনটি সিনেমা। সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ