শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খেতে দিতেন না কুমার শানু, রান্নাঘরে দিতেন তালা

রোমান্টিক গানের জন্য জনপ্রিয় বলিউড গায়ক কুমার শানু আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। সম্প্রতি প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।

রীতার দাবি, যখন তাদের ছোট ছেলে জান তার গর্ভে ছিল, তখন শানু ও তার পরিবার তাকে নানাভাবে নির্যাতন করতেন। এমনকি তাকে খেতে পর্যন্ত দিতেন না। রীতা বলেন, তারা রান্নাঘরে তালা দিয়ে রাখত। আমি পাশের বাড়িতে চাল নিয়ে রান্না করে খেতাম।

তিনি আরও অভিযোগ করেন, আশিকি সিনেমার গান দিয়ে খ্যাতি পাওয়ার পর হঠাৎ করেই শানুর স্বভাব বদলে যায়। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি স্ত্রীকে বাইরে যেতে দিতেন না। শুধু তাই নয়, গায়কের বোন নিজের পরিবার ছেড়ে ভাইয়ের সংসারে থাকতেন এবং শানুর সঙ্গে একই ঘরে ঘুমাতেন, আর অন্য ঘরে সন্তানদের সঙ্গে থাকতেন রীতা।

কুমার শানু ও রীতার প্রথম পরিচয় কলকাতায়। প্রথম দেখাতেই প্রেম এবং আশির দশকের শেষ দিকে তারা পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করেন। যদিও পরে পরিবার সেই বিয়ে মেনে নেয়। এই দম্পতির ঘরে তিন সন্তান জন্ম নেয়। তবে নানা টানাপোড়েনের পর ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

উল্লেখ্য, বিবাহিত জীবনের শেষ দিকে কুমার শানুর সঙ্গে এক জনপ্রিয় বলিউড নায়িকার ঘনিষ্ঠতার খবরও চাউর হয়েছিল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়