শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে পোশাক খুলে নাচতে বলেছিল পরিচালক: অভিনেত্রী তনুশ্রী

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার সরাসরি চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

তনুশ্রী দাবি করেছেন, একটি ছবির সেটে তাকে সবার সামনে আপত্তিকর পোশাকে থাকতে বাধ্য করা হয়েছিল এবং পরিচালক বিবেক তাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। তবে এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ বিবেক, তার দাবি তনুশ্রী হতাশায় ভুগছেন।

তনুশ্রীর অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের 'চকলেট' সিনেমার শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। ছবির একটি দৃশ্যের জন্য তাকে ছোট স্কার্ট পরতে হয়েছিল। শুটিংয়ের বিরতিতে তনুশ্রী মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের ওপর একটি বড় কোট পরে বসেছিলেন।

এতেই আপত্তি জানান পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তনুশ্রীর দাবি, বিবেক নাকি বলেছিলেন, শুটিংয়ের আগেও তাকে ওই খোলামেলা পোশাকেই থাকতে হবে।

তনুশ্রী আরও অভিযোগ করেন, বিবেক তার সঙ্গে একাধিকবার দুর্ব্যবহার করেছেন। তিনি বলেন, "এক দিন শুটিংয়ে পৌঁছোতে মাত্র পাঁচ মিনিট দেরি হয়েছিল। পরিচালক আমার উপর চিৎকার করতে শুরু করলেন।

বললেন, আমি নাকি অপেশাদার। অথচ, আমি অন্য দিন শুটিং সেটে পৌঁছে দেখতাম, কিছুই শুরু হয়নি। কিন্তু একদিন আমি মাত্র পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম বলে তিনি আমাকে আগে আসেন কিনা তা দেখার জন্যই সেই দিন আমার আগে সেটে পৌঁছেছিলেন।"

তবে তনুশ্রীর এই অভিযোগগুলোকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পাল্টা প্রতিক্রিয়ায় তিনি দাবি করেছেন, তনুশ্রী হতাশায় ভুগছেন। বিবেকের ভাষায়, "আসলে এই জগৎটা এমনই, অভিনেতা-অভিনেত্রীদের উপর সফল হওয়ার চাপ থাকে।

এবার যখন তুমি সাফল্য না পাও, তখন হতাশা গ্রাস করে। বুঝতে পারেন না, তাঁদের মানসিক স্থিতি কেমন আছে। তাই এঁরা এ সব বলতে থাকবেনই। আমি এঁদের বিশেষ পাত্তা দিই না। যার যা ইচ্ছে সে বলুক।"

নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই তনুশ্রী আলোচনায় আসেন। এবার পরিচালকের বিরুদ্ধে আনা তার এই নতুন অভিযোগ বলিউড এবং গণমাধ্যমে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়