শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের অভিনেত্রী ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত গাল গ্যাদতের জন্য সিনেমা নিষিদ্ধ

ক্লাসিক রূপকথা অবলম্বনে তৈরি ডিজনির নতুন মিউজিক্যাল ফ্যান্টাসি ‘স্নো হোয়াইট’ মুক্তি পেয়েছে। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটের এই চলচ্চিত্রটি ২১ মার্চ মুক্তি পায়। ভালোই ব্যবসা করছে এটি। তবে সম্প্রতি পড়েছে বিপাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরইমধ্যে লেবাননে নিষিদ্ধ ঘোষণাও করা হয়েছে।

কারণ, এই ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলের অভিনেত্রী ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত গাল গ্যাদত। ছবিতে তিনি ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল হাজ্জার সম্প্রতি সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে তিনি ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতের উপস্থিতিকেই উল্লেখ করেছেন।

এক পরিবেশক মার্কিন বিনোদনমাধ্যম ভ্যারাইটিকে জানান, গাল গ্যাদত দীর্ঘদিন ধরে লেবাননের ‘ইসরায়েল বয়কট লিস্ট’-এ রয়েছেন। ফলে তার অভিনীত কোনো চলচ্চিত্র দেশটিতে প্রদর্শনযোগ্য নয়। এর আগেও একই কারণে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার মুক্তি বন্ধ করা হয়েছিল। সেই ছবিতে অভিনয় করেছিলেন আরেক ইসরায়েলি অভিনেত্রী শিরা হাস।

বিশ্বজুড়ে নন্দিত অভিনেত্রী গাল গ্যাদতের বিরুদ্ধে বিতর্ক নতুন নয়। সাবেক ইসরায়েলি সেনা সদস্য এই অভিনেত্রী ‘ওয়ান্ডার উইমেন’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘জাস্টিস লিগ’ ও ‘রেড নোটিশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। তবে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান বরাবরই সমালোচিত। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেওয়ায় নানা সময়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সম্প্রতি গাল গ্যাদতের নাম হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পেলেও, তার উপস্থিতিকে ঘিরে বিক্ষোভ তৈরি হয়। অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন। অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায়, সংঘর্ষের ঘটনাও ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়