শিরোনাম
◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:৫১ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দিনে সালমানের পাশে দাঁড়ালেন অক্ষয়

প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান খান ও অক্ষয় কুমার। বি টাউনের দুই সুপারস্টারের বন্ধুত্ব বহু পুরনো। একসঙ্গে কাজ করেছেন ‘মুঝসে শাদি কারোগি’ এবং ‘জান-ই-মান’ সহ বেশকিছু হিট ছবিতে।

তবে টানা বেশ কয়েকটি ছবির কন্টেন্ট এবং সেই ছবিগুলোর বক্স অফিস ব্যর্থতার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন সালমান।

অতি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকান্দার’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।। এদিকে মঙ্গলবার দিল্লিতে নিজের আসন্ন ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’-এর একটি বিশেষ অনুষ্ঠানে অক্ষয়কে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময় বড় তারকার ছবি ভালো করছে না, সালমানের ‘সিকান্দার’ নিয়ে এমনই আলোচনা হচ্ছে।

উত্তরে অক্ষয় কুমার বলেন, ‘দেখুন, এটা ভুল কথা।

এমনটা হতে পারে না। টাইগার জিন্দা হয় এবং সবসময় থাকবে। সালমান এমন জাতের টাইগার যার জীবনে কখনোই মৃত্যু হয় না’। তথ্য বলছে, মুক্তির পর বক্স অফিসে ১৭ দিনের মাথায় মাত্র ২৫ লক্ষ রুপির ব্যবসা করেছে ‘সিকান্দার’।

আর সব মিলিয়ে দেশিয় বক্স অফিসে সালমানের ছবির ব্যবসা দাঁড়িয়েছে মাত্র ১০৯ কোটি। ছবিটি মুক্তির পর প্রথম সপ্তাহে মোটামুটি সম্মানজনক ফল করেছিল। প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবির আয় ছিল ৯০ কোটি। আর এরপরই ধীরে ধীরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। 

এদিকে এরই মাঝে মুক্তি পায় সানি দেওলের ছবি ‘জাট’। সেটি আসার পর ‘সিকান্দার’ এর ব্যবসা আরও কম হতে শুরু করে। আবার এরই মধ্যে আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার ২’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়